News Flash

  • Home
  • Uncategorized
  • এবার বিমার সঙ্গে যুক্ত হবে আধার
Image

এবার বিমার সঙ্গে যুক্ত হবে আধার

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.)৷৷ আর্থিক তছরুপ রোধ করতে এবার থেকে বিমার সঙ্গে যুক্ত করতে হবে আধার৷ ইতিমধ্যেই দেশের বিমা সংস্থাগুলিকে আধার সংযুক্তিকরণকে বাধ্যতামূলক করার নির্দেশ দিল নিয়ন্ত্রক সংস্থা ইন্সিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই)৷ বিমা সংস্থাগুলিকে আইআরডিএআই এর নির্দেশ, সময় নষ্ট না করে অবিলম্বে এই নতুন সিদ্ধান্ত কার্যকর করতে হবে৷
বিমা নিয়ন্ত্রক সংস্থার তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আর্থিক তছরুপ রোধ আইন (দ্বিতীয় সংশোধনী) ২০১৭ অনুযায়ী, বিমা পলিসির সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক৷ এর আগে, গত জুন মাসে এই নতুন আইনকে কার্যকর করে কেন্দ্র৷ সেখানেই আধারের সঙ্গে প্যান অথবা ফর্ম ৬০ র সংযুক্তি করণকে বাধ্যতামূলক করা হয়েছিল, যাতে বিমা পলিসি সহ যে কোনও আর্থিক পরিষেবার সুবিধা নেওয়া যায়৷
সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আইসিআইসিআই লোম্বার্ডের এমডি তথা সিইও ভার্গব দাশগুপ্ত জানান, আর্থিক পরিষেবা জন্য একটি অভিন্ন মঞ্চ তৈরি করতে এটি অত্যন্ত প্রগতিশীল এবং যুক্তিসঙ্গত পদক্ষেপ৷ একইসঙ্গে, এই সিদ্ধান্ত কেন্দ্রের ডিজিটাইজেশন নীতির পক্ষেও ইতিবাচক৷ প্রসঙ্গত, দেশে বর্তমান ২৪টি জীবন বিমা সংস্থা এবং ৩৩ টি সাধারণ বিমা সংস্থা কাজ করে থাকে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top