News Flash

  • Home
  • Uncategorized
  • আধার লিঙ্ক ইস্যুতে এবার তৃণমূল বিধায়কের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
Image

আধার লিঙ্ক ইস্যুতে এবার তৃণমূল বিধায়কের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : আধার নম্বরের সঙ্গে মোবাইল ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার বিরোধিতায় সুপ্রিম কোর্টে শুনানির আর্জি জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। সেই আর্জি শুনতে চাইল না দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, আধার নিয়ে আলাদা করে শুনানি হবে না। এই মামলা সাংবিধানিক বেঞ্চে শুনানি হবে। আবেদন জানাতে হলে সাংবিধানিক বেঞ্চেই জানাতে হবে।
এদিন বিচারপতি একে সিকরি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ জানায়, “আধার সংযোগ বিরোধিতায় অনেক পিটিশনের শুনানি ইতিমধ্যেই বাকি আছে। একই ইস্যুতে হাজার পিটিশন আমরা কেন শুনব ? অন্যান্য পিটিশনে ইতিমধ্যেই বিষয়গুলি উত্থাপিত হয়েছে।” এরপর আবেদনকারীকে সাংবিধানিক বেঞ্চের দ্বারস্থ হতে বলে বিচারপতিদের বেঞ্চ। মহুয়া মৈত্রকে ওই বেঞ্চে ইমপ্লিডমেন্ট অ্যাপ্লিকেশন করার জন্য অনুমতি দিয়েছে বিচারপতি একে সিকরি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ।
গত ২৫ অক্টোবর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তাঁর মোবাইল কানেকশন কেটে দেওয়া হলেও তিনি আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করবেন না। এরপর রাজ্য সরকার ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। প্রশ্ন তোলা হয় আধার কার্ডের সাংবিধানিক বৈধতা নিয়ে। তবে তা সুখকর হয়নি। ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টে কার্যত মুখ পোড়ে রাজ্য সরকারের। আদালত জানিয়ে দেয়, সংসদে পাশ হওয়া আইনকে কোনও রাজ্য সরকার চ্যালেঞ্জ করতে পারে না। একইসঙ্গে বিচারপতিদের বেঞ্চ জানায়, আধার নিয়ে আপত্তি থাকলে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের দ্বারস্থ হতেই পারেন। কিন্তু কোনও রাজ্য সরকার পারে না। সাধারণ নাগরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পিটিশন ফাইল করলে তা শোনা হবে।
এরপর করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র আধার নম্বরের সঙ্গে মোবাইল ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেন। যা শুনতে চায়নি বিচারপতিদের বেঞ্চ।
প্রসঙ্গত, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ করার সময়সীমা শেষ হচ্ছে অাগামী ৩১ ডিসেম্বর। মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগ করার শেষ দিন ৬ ফেব্রুয়ারি। এই বিষয়টির উল্লেখ মেসেজে রাখতে হবে বলে নির্দেশ দেয় বিচারপতিদের বেঞ্চ। ওই দিন, কেন্দ্রীয় সরকারের বক্তব্যও জানতে চায় সর্বোচ্চ আদালত। তবে আধার নিয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়নি।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top