News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবন্ধী তরুণীকে হুইলচেয়ারে চেপে মন্দিরে ঢুকতে বাধা, পুলিশে অভিযোগ দায়ের
Image

প্রতিবন্ধী তরুণীকে হুইলচেয়ারে চেপে মন্দিরে ঢুকতে বাধা, পুলিশে অভিযোগ দায়ের

পানাজি, ৭ নভেম্বর (হি.স.): ১৭ বছরের এক প্রতিবন্ধী যুবতীকে হুইলচেয়ারে চেপে মন্দিরে ঢুকতে বাধা। এই ঘটনায় মন্দির কর্তৃ়পক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল গোয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

ঘটনাটি ঘটেছে গোয়ার ম্যাঙ্গুয়েসি মন্দিরে। জানা গিয়েছে, মুম্বইযের বাসিন্দা ওই প্রতিবন্ধী তরুণী সনিকা কেশর গত মাসে গোয়ায় আসেন ওই মন্দিরটি পরিদর্শন করতে। সনিকা হুইলচেয়ারে ছাড়া চলাচল করতে পারেন না। তিনি হুইলচেয়ারে চেপে মন্দিরের বিগ্রহ দেখতে গেলে মন্দির কর্তৃপক্ষ তাকে বিগ্রহ দর্শন করতে দেননি বলে অভিযোগ। এরপরেই গোয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

উল্লেখ্য, ম্যাঙ্গুয়েসি মন্দিরটি পানাজি থেকে ২০ কিলোমিটার ভিতরে।

সোমবার ডিসএবেলিটি রাইটস অ্যাসোসিয়েশন অব গোয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দক্ষিণ গোয়ার পুলিশ সুপারের কাছে এব্যাপারে অভিযোগ দায়ের করেছে। ২০১৬ সালের রাইটস অব পার্সনস উইথ ডিসএবেলিটি অ্যাক্ট অনুসারে ওই অভিযোগটি দায়ের করা হয়। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ আনা হয়েছে। সেইসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থা ড্র্যাগ-এর তরফে অভিযোগ আনা হয়েছে, মন্দির কর্তৃপক্ষ ওই প্রতিবন্ধী তরুণীর মৌলিক অধিকার হরণ করেছে।

এদিকে মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, মন্দিরে হুইলচেয়ার নিয়ে প্রবেশ করবার মতো কোনও সুযোগ নেই। তাই ওঁকে সে সুযোগ দেওয়া হয়নি। দক্ষিণ গোয়ার পুলিশ সুপার অরবিন্দ গাওয়াস বলেছেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top