News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ গাড়ী চালকের বস্তাবন্দি পচাগলা মৃতদেহ উদ্ধার খুমুলুঙে
Image

নিখোঁজ গাড়ী চালকের বস্তাবন্দি পচাগলা মৃতদেহ উদ্ধার খুমুলুঙে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ দীর্ঘ পয়তাল্লিশ দিনের অপেক্ষা আজ শেষ হয়েছে৷ ছেলে আর কখনওই বাড়ি ফিরবে না৷ সেই খবরে

শনিবার খুমুলুঙে একটি জলাশয়ের পাশে মাটি খঁুড়ে উদ্ধার করা হয় নিখোঁজ গাড়ি চালক জীবন দেবনাথের বস্তাবন্দি পচাগলা মৃতদেহ৷ ছবি নিজস্ব৷

দিশেহারা হয়ে পড়েন মা৷ নিখোঁজ গাড়ি চালক জীবন দেবনাথের মৃতদেহ উদ্ধারের খবর শোনেই কান্নায় ভেঙে পড়েন মঞ্জু দেবনাথ৷ জি বি হাসপাতালে ছেলের মৃতদেহ সনাক্ত করতে গিয়ে তাঁর আর্ত চিৎকারে গোটা হাসপাতাল চত্বরের আকাশ ভারি হয়ে উঠে৷ বুক চাপড়ে তিনি শুধু একটাই বিলাপ করতে থাকেন নতুন বানানো ঘরে আর কখনওই যাওয়া হবে না জীবনের৷ এরই সাথে কেন এই ঘটনা ঘটল সেই প্রশ্ণও তুলে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করলেন মঞ্জুদেবী৷

ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত পরিষদের সদর খুমুলুঙের কাছে সুখিছড়ায় মাটি খুঁড়ে পুলিশ নিখোঁজ গাড়ি চালক জীবন দেবনাথের পঁচাগলা পচাগলা লাশ উদ্ধার করেছে৷ গত ২০ সেপ্ঢেম্বর খুমুলুঙ থেকে নিখোঁজ হয়েছিল গাড়ি চালক জীবন দেবনাথ৷ আজ সকালে পুলিশ সুখিছড়ায় একটি পাহাড়ের ঢালে মাটি খোঁড়া শুরু করে৷ সামান্য মাটি খুঁড়েই বস্তাবন্দি মৃতদেহের কিছু অংশ দেখতে পান পুলিশ নিয়োজিত লোকজন৷ পরে বস্তাবন্দি পচাগলা মৃতদেহটি উপরে তুলে আনা হয়৷ ঘটনাস্থলে ফরেনসিক টিম এবং ময়না তদন্তের বিশেষজ্ঞ চিকিৎসককে পাঠানো হয়েছে৷ পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন, গত ২০ সেপ্ঢেম্বর জীবন দেবনাথ বহিঃরাজ্যের এক সাংবাদিককে নিয়ে খুমুলুঙ গিয়েছিলেন৷ সেখান থেকেই নিখোঁজ হন তিনি৷ পুলিশ সুপার জানান, এটি জীবন দেবনাথের মৃতদেহ কি না তা সুনিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক টেস্ট হয়েছে৷ পরে নিহতের পরিবারের লোকজন মৃতদেহ শানক্ত করেছেন৷

পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি আরও জানিয়েছেন, পূর্ব আগরতলা থানার অধীন সুভাষনগরের বাসিন্দা জীবন দেবনাথ ২০ সেপ্ঢেম্বর ডব্লিও বি ০৬-এইচ-৩৫৫ নম্বরের একটি হুন্ডাই ভার্না গাড়ি নিয়ে বহিঃরাজ্যের একজন সাংবাদিক সজ্জন কুমার এবং আগরতলার এক যুবক বিশ্বজিৎ দেববর্মাকে নিয়ে খুমুলুঙে গিয়েছিলেন৷ তখন সেখানে একটি আঞ্চলিক দলের হিংসার কবলে পড়েন তারা৷ সজ্জন কুমার এবং বিশ্বজিৎ দেবমর্বা পালিয়ে একটি সুকলে আশ্রয় নিলেও হদিশ পাওয়া যায়নি জীবন দেবনাথের৷ পরবর্তী সময়ে পুলিশ তদন্ত শুরু করে দুই যুবককে গ্রেপ্তার করে৷ তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য পেয়ে শনিবার সকালে তল্লাসী চালানো হয়৷ যদিও এর আগে বেশ কয়েকবার তল্লাসী চলানো হয়েছিল৷ পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় রাধাপুুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল৷ মামলার নম্বর ১৯/১৭৷ মামলাটি হয়েছিল ভারতীয় দন্ডবিধির ৩৪১/৪৩৬/৩৬৪/৩৪ ধারা মোতাবেক৷ এখন যেহেতু মৃতদেহ উদ্ধার হয়েছে তাই খুব শীঘ্রই নতুন কিছু ধারা যোগ করা হবে এই মামলায়৷

এখানে উল্লেখ করা যেতে পারে, ২০ সেপ্ঢেম্বর খুমুলুঙে একটি উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছিল৷ ওই সময় এলাকায় দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়৷ এর মধ্যে জীবন দেবনাথের গাড়িও ছিল৷ গাড়ির আরোহী সাংবাদিক সজ্জন কুমার – সহ তাঁর সহায়ক পালিয়ে আসতে সক্ষম হলেও জীবন দেবনাথের আর সন্ধান পাওয়া যায়নি৷ তাঁকে অপহরণ করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছিল৷

এদিন হাসপাতাল চত্বরে মঞ্জুদেবী তাঁর ছেলের রহস্যজনক খুনের পেছনে একাধিক প্রশ্ণ তুলেছেন৷ কেনই বা সেদিন শুধু তার ছেলেকে অপহরণ করা হল৷ কারণ, যাদের নিয়ে গিয়েছিলেন জীবন দেবনাথ তারা সকলেই অক্ষত অবস্থায় ফিরেছেন৷ সজ্জন কুমার ও বিশ্বজিৎ দেববর্মাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি৷ এরই সাথে যেই ট্রেভেল এজেন্সির অধীনে তাঁর ছেলে কর্মরত ছিলেন তাদের উদ্দেশ্যে নিশানা করে বলেন, পুলিশ কেন এখনও পর্যন্ত তাদের জেরা করছে না৷ মঞ্জুদেবী এদিন বিলাপ করতে গিয়ে বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন যারা এলাকায় শাসক দলের কর্মী হিসেবে পরিচিত৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top