News Flash

  • Home
  • Uncategorized
  • আমার এক জীবন, এক লক্ষ্য : প্রধানমন্ত্রী
Image

আমার এক জীবন, এক লক্ষ্য : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): দেশের মানুষের উন্নতিতে আমার এক জীবন, এক লক্ষ্য। শনিবার নয়াদিল্লিতে বিজনেস রিফর্ম ইভেন্টে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজনেস রিফর্ম ইভেন্টে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) চালুর ব্যাপারে সওয়াল করে বলেন, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স চালু করে আমরা আধুনিক কর ব্যবস্থার আমলের প্রণয়ন করেছি। সহজে ব্যবসা করতে পারলে জীবনও সহজ হয়। এ ব্যাপারে আমাদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাঙ্ক। তাছাড়া, ভারত বর্তমানে এমন এক অবস্থায় আছে, যেখান থেকে পরবর্তী উন্নয়ন অনেকটাই সহজসাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, দেশের সামনে কর্মসংস্থান এথন এক বড় চ্যালেঞ্জ।
এদিন বিজনেস রিফর্ম ইভেন্টে নানা বিষয় নিয়েই কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষের মঙ্গলের জন্যে কাজ করে চলাই তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য। এদিনের বিজনেস রিফর্ম ইভেন্টের আয়োজন করা হয় নয়াদিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রে। উপস্থিত ছিলেন বিশ্বব্যাঙ্কের সিইও ক্রিশ্টালিনা জর্জজিয়েভা, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু প্রমুখরা। বিশ্বব্যাঙ্কের সিইও বলেন, সংস্কারের ফল ভারতে দারুণ ফলপ্রদ হয়েছে। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, আমি এমন একজন প্রধানমন্ত্রী যিনি বিশ্বব্যাঙ্কের ভবনও কখনও চোথে দেখিনি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top