অ্যাবটাবাদ, ৩ নভেম্বর (হি.স.) : যার একটা ভিডিও বার্তায় কেপে উঠত পেন্টাগন কর্তাদের বুক। আমেরিকার আত্মগড়িমাকে চূর্ণ করে দিয়ে যিনি ওয়াল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছিলেন। বিশ্ব সন্ত্রাসবাদের সেই অবিসংবাদি নেতা ওসামা বিন লাদেনের জীবন নিয়ে আজও সাধারণ মানুষের মনের মধ্যে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি পাকিস্তানের অ্যাবটাবাদে লাদেনের জীবন সংক্রান্ত ৪,৭০,০০০ টি ফাইল প্রকাশ করেছে মার্কিন গুপ্তচর বিভাগ সিআইএ। সেই ফাইলে জীবনের শেষের দিনগুলি কেমন কাটাতেন ওসামা তা জানা গিয়েছে।
প্রকাশিত ওই ফাইল অনুযায়ী শেষের দিকে বিখ্যাত কার্টুন শো টম এন্ড জেরি দেখতেন ওসামা। টম এন্ড জেরির ১৩৮ টি এপিসোড দেখেছেন তিনি। পাশাপাশি লুজ চেঞ্জ নামে হলিউডের একটি টেলিভিশন শোও নিয়মিত দেখতেন ওসামা। নিজের চিন্তাভাবনাকে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করে ভিডিওর মাধ্যমে রেকর্ড করে রাখতেন তিনি। সেই সংক্রান্ত ২০০ টি ভিডিও ফাইল সিআইএ উদ্ধার করেছে।
প্রকাশিত ওই ফাইল থেকে জানা গিয়েছে কিশোর বয়সে ইংল্যান্ডে পড়তে গিয়েছিলেন ওসামা বিন লাদেন। এমনকি বিশ্বসাহিত্যের বিস্ময় উইলিয়াম শেক্সপিয়ারের বাড়িও ঘুরে দেখেছিলেন তিনি। পাশাপাশি লাদেন ইলুমিনাতি দর্শনে বিশ্বাস করত। অন্যদিকে ওসামা পুত্র হামজার বিয়ের এক ঘন্টার ভিডিও ফুটেজ উদ্ধার করেছে সিআইএ। উল্লেখ্য ২০১১ সালের ২ রা মে পাকিস্তানের অ্যাবটাবাদে তাকে গুলি করে হত্যা করে আমেরিকার বিশেষবাহিনী।

টম এন্ড জেরির অনুরাগী ছিলেন বিশ্বত্রাস ওসামা বিন লাদেন
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















