News Flash

  • Home
  • Uncategorized
  • পাইপলাইন প্রকল্পের বিরোধিতা করে এবার আন্দোলনে নামলেন স্থানীয়রা
Image

পাইপলাইন প্রকল্পের বিরোধিতা করে এবার আন্দোলনে নামলেন স্থানীয়রা

কেরল, ২ নভেম্বর (হি.স.): গ্যাস অথরিটি অব ইন্ডিয়া (গেইল)-র পাইপলাইন প্রকল্পের বিরোধিতা করে এবার আন্দোলনে নামলেন স্থানীয়রা৷ অভিযোগ, পুলিশ আন্দোলনকারীর উপর চরাও হয়৷ লাঠি পেটাও করা হয়৷ পুলিশের লাঠির বারি খেয়ে বেশ কয়েকজন কৃষক গুরুতরভাবে জখম হয়েছেন বলেও জানা গিয়েছে৷ বেআইনি ভাবে জমি অধিগ্রহণের অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে জমি অধিগ্রহণের বিরোধিতা করে আন্দোলনে নামেন কৃষকরা| আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷এদিনের এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ, রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয়রা৷ জমি আন্দোলনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে উত্তপ্ত হয়ে রয়েছে কোজিকোডের কাছে মুক্কোম গ্রাম৷ আন্দোলনে নেতৃত্ব নেওয়ার অভিযোগে স্থানীয় বেশ কয়েকজনকে গ্রেফতারের ঘটনায় নতুন করে মাত্রায় পেতে শুরু করে৷ আন্দোলনকারীদের অভিযোগ, কেরল সরকার চাষিদের জমি গায়ের জোরে কেরে নিতে চাইছে৷ সরকারি প্রকল্পে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই ৬০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযোগ, রাতে পুলিশ গ্রামে ঢুকে তাণ্ডব চালায়৷ কৃষক পরিবারের মহিলা সদস্যদেরও মারধর করা হয়৷ বাড়ি থেকে থানায় তুলে নিয়ে গিয়ে আন্দোলনকারীদের উপর অত্যাচার চালানো হয়৷ অভিযোগ, আন্দোলন বানচাল করার লক্ষ্যে পুলিশ গ্রামে ঢুকে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে৷ জ্বালিয়ে দেওয়া হয় আসবাপপত্র৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top