News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির ভ্রুকুটি চেন্নাই সহ সংলগ্ন অঞ্চলে, আবহাওয়া দফতর
Image

আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির ভ্রুকুটি চেন্নাই সহ সংলগ্ন অঞ্চলে, আবহাওয়া দফতর

চেন্নাই, ৩ নভেম্বর (হি.স.): লাগাতর বৃষ্টিতে এমনিতেই বানভাসি তামিলনাড়ুর রাজধানী চেন্নাই সহ সংলগ্ন অঞ্চল| গত ২৪ ঘন্টায় লাগাতার বৃষ্টিপাত হয়েছে| বৃষ্টিপাতের পরিমাণ-৩০০ মিলিমিটার| এমতাবস্থায় আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় চেন্নাই ও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে| শুক্রবার সকালে আবহবিদরা জানিয়েছেন, শুধুমাত্র চেন্নাই নয়, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম-সহ তামিলনাড়ুর অন্যান্য জেলাতেও আগামী ২৪ ঘন্টায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে|
আঞ্চলিক সাইক্লোন সতর্ককীকরণ কেন্দ্রের অধিকর্তা এস বালাচন্দ্রন জানিয়েছেন, বৃহস্পতিবার শ্রীলঙ্কা ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ বর্তমানে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করছে| এর ফলে আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাই, তিরুভাল্লুর ও কাঞ্চিপুরমে|
এদিকে, অবিরাম বৃষ্টির তাণ্ডবে শুক্রবারও চেন্নাইয়ে স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন| অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে চেন্নাইয়ের রাস্তাঘাট| ব্যাপক ক্ষতি হয়েছে চাষবাদেরও| এখানেই শেষ নয়, সঙ্কট দেখা দিয়েছে পানীয় জলের|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top