News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় এনকাউন্টারে খতম জইশ জঙ্গি, শহিদ দুই জওয়ান
Image

পুলওয়ামায় এনকাউন্টারে খতম জইশ জঙ্গি, শহিদ দুই জওয়ান

শ্রীনগর, ৩ নভেম্বর (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল কুখ্যাত এক জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী| তবে, দুঃসংবাদ হল সন্ত্রাসবাদী হামলায় শহিদ হয়েছেন দুই জন জওয়ান| নিহত জওয়ানদের মধ্যে এক জনের নাম জানা গিয়েছে তিনি হলেন, সিপাই সুরজ সিং তোপাল|
গোপন সূত্রে নিরাপত্তা বাহিনী খবর পায় পুলওয়ামা জেলার সম্বুরা গ্রামে লুকিয়ে রয়েছে দুই সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সম্বুরা গ্রামে যৌথ অভিযান চালায় ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)| বাহিনী গোটা গ্রাম ঘিরে ফেললে সন্ত্রাসবাদীরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে| পাল্টা গুলি চালান জওয়ানরাও| গুলিতে মৃত্যু হয় জইশ-ই-মহম্মদের কুখ্যাত সন্ত্রাসবাদী বাবরের| সন্ত্রাসবাদীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন দুই জওয়ান| পরে তাঁদের মৃত্যু হয়েছে| এরপর রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গা ঢাকা দেয় বাকি জঙ্গিরা| গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top