News Flash

  • Home
  • Uncategorized
  • জুয়ার রমরমা গন্ডছড়ায়, পুলিশ নীরব দর্শক ক্ষুব্ধ জনগণ
Image

জুয়ার রমরমা গন্ডছড়ায়, পুলিশ নীরব দর্শক ক্ষুব্ধ জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ গন্ডাছড়া মহকুমাজুড়ে সর্বনাশা তির ও জান্ডিমুন্ডা খেলা (স্থানীয় পদ্ধতির এক ধরনের জুয়া) সহ অবৈধ মদের রমরমা কারবার চলছে৷ শুধু মহকুমা সদরই নয়, প্রত্যন্ত অঞ্চলগুলিতেও এই সর্বনাশা জুয়া থাবা বসিয়েছে৷ মহকুমা সদর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরত্বে রইস্যাবাড়ি থানা অভিযোগ, সেখানে পুলিশের পাহারাতেই মোবাইল ফোনের মাধ্যমে জান্ডিমুন্ডা নামের জুয়া খেলা চলে৷ রইস্যাবাড়ি এলাকায় সচেতন লোকজনের অভিযোগ, এলাকার কয়েকটি দোকানে, বিশেষ করে চা বাগান এলাকায় মোবাইলের মাধ্যমে বহু টাকার জান্ডিমুন্ডা খেলা চলে নিত্যদিন৷ তাঁরা আর্য অভিযোগ করেছেন, এলাকা থেকে বাংলাদেশে গরু পাচারও হচ্ছে অবিরত৷ অথচ পুলিশের কাছে এর খবর জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন এর আগে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে৷ জঙ্গিদের আনাগোনাও নজরে আসছে বলে খবর রয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top