News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মের নামে দেশে একটি গোষ্ঠী অশান্তি সৃষ্টির চেষ্টা করছে ঃ মুখ্যমন্ত্রী
Image

ধর্মের নামে দেশে একটি গোষ্ঠী অশান্তি সৃষ্টির চেষ্টা করছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ আসাম রাইফেলস-এর উদ্যোগে ভারত-বাংলাদেশ ও মায়ানমার -এই তিনটি দেশের মধ্যে সংহতি ও ঐতিহ্যকে আরও বেশী করে শক্তিশালী ও মজবুত করে তোলার উদ্দেশ্য আয়োজিত ত্রিদেশীয় মোটর সাইকেল অভিযানটি আজ বাংলাদেশ থেকে আখাউরা হয়ে ত্রিপুরায় প্রবেশ করে৷ এই অভিযান দলটিকে অভিনন্দন জানানোর জন্য আজ সন্ধ্যায় আসাম রাইফেলস-এর ২১ সেকটরা হেডকোয়ার্টারের উদ্যোগে আসাম রাইফেলস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে এই অভিযানে দলের ৩৩ জন সদস্যকে রাজ্যে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ভারত – বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সম্পর্ক সংহতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে তোলার ক্ষেত্রে আসাম রাইফেলস এর এই উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী৷ এই অভিযানের মধ্য দিয়ে অভিযান দলের সদস্যগণ এই তিনটি দেশের সংসৃকতি নিজেদের মধ্যে আদান প্রদান সহ অন্যান্য বিষয়ে অবহিত হতে পারবেন এবং পরবর্তীতে তা অন্যান্যদের সাথে বিনিময় করতে পারবেন৷ মুখ্যমন্ত্রী শ্রী সরকার বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক খুব জরুরী৷ সেদিক দিয়ে এই অভিযানটি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক আরও বেশী মজবুত করে তুলবে৷ পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের সংসৃকতি ও জনগণের সাথে পরিচিত হতে পারবেন৷ যা আমাদের জাতীয় সংহতি ও ঐক্যকে আরও মজবুত করে তুলবে৷ মুখ্যমন্ত্রী শ্রী সরকার দেশের চলমান পরিস্থিতির বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বলেন, দেশের একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে অশান্তির সৃষ্টির চেষ্টা করছে৷ এটা চলতে দেওয়া যেতে পারেনা৷ কারণ রাষ্ট্রের কোন ধর্ম থাকতে পারে না৷ ধর্ম ব্যক্তিগত বিষয়৷ অনুষ্ঠানে বিগ্রেডিয়ার অশ্বিনী নায়ার সহ বাহিনীর অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

এই অভিযান দলটি কর্ণেল পিত্যুষ এর নেতৃত্বে ৩০ অক্টোবর মেঘালয়ের রাজধানী শিলং থেকে শুরু করে বাংলাদেশের সিলেট হয়ে আজ আখাউরা হয়ে আগরতলায় পৌঁছায়৷ আগামীকাল উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য হয়ে মায়ানমারের উদ্দেশ্যে রওনা দেবে৷ মোট ১৭দিনে এই অভিযানটি সম্পন্ন হবে৷ অনুষ্ঠানে আসাম রাইফেলস পাবলিক সুকল ও ফার্নান্ডুর ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷ অনুষ্ঠানে অভিযান দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারক উপহার প্রদান করা হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top