News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশিক্ষকহীন শিক্ষকদের ডিএলএড কোর্সে রেজিস্ট্রেশনের অন্তিম সুযোগ দিয়েছে কেন্দ্র, জানেনা রাজ্য সরকার
Image

প্রশিক্ষকহীন শিক্ষকদের ডিএলএড কোর্সে রেজিস্ট্রেশনের অন্তিম সুযোগ দিয়েছে কেন্দ্র, জানেনা রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ বুনিয়াদী স্তরের প্রশিক্ষণহীন শিক্ষকদের ডিএলএড কোর্সের জন্য অনলাইনে আবেদনের আরো একটি সুযোগ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ যাঁরা এখনো পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করেননি তাঁদেরকে ৭ নভেম্বর পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে৷ এটা শেষ সুযোগ বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে৷ এর পেছনে কারণ হল, বুনিয়াদীস্তরে সারা দেশে এমন অনেক প্রশিক্ষণহীন শিক্ষক রয়েছেন যাঁরা সময়মতো অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেননি৷ ফলে, নিয়ম অনুযায়ী ২০১৯ সালের মার্চের পর তাদের চাকুরী বাতিল হয়ে যাবে৷ তাই, এই সুযোগ পুণরায় দেওয়া হয়েছে৷ বুধবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে৷

অবাক করার বিষয় হল, রাজ্য সরকারের কাছে এসংক্রান্ত কোন তথ্য নেই৷ বুনিয়াদী শিক্ষা দপ্তরে এবিষয়ে যোগাযোগ করে জানা গেছে, এমন কোন নির্দেশিকা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছ মিলেনি৷ তাছাড়া মন্ত্রক কোন বিজ্ঞপ্তিও জারি করেনি৷ তাতে ধারণা করা হচ্ছে, এরাজ্যে যদি বুনিয়াদী স্তরের প্রশিক্ষণহীন কোন শিক্ষক-শিক্ষিকা সময়মতো অনলাইন রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয়ে থাকেন, তাহলে নতুন করে দেওয়া এই সুযোগ তারা কাজে লাগাতে পারবেন না৷

এর আগেও রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ প্রথমে ১৪ আগস্ট থেকে ১৫ সেপ্ঢেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য বুনিয়াদী স্তরের সমস্ত প্রশিক্ষণহীন শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়৷ এরপর অনলাইন রেজিস্ট্রশনের সময়সীমা ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত বাড়ানো হয়৷ জানা গেছে, ১ অক্টোবর থেকে এনআইওএস’র বিভিন্ন সেন্টারে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে৷ নিয়মিত ক্লাশ করতে হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের৷ সরকারী এবং বেসরকারী সমস্ত বুনিয়াদী সুকলের শিক্ষক-শিক্ষিকাদের এক কোর্স বাধ্যতামূলক করেছে কেন্দ্র৷

নিয়ম অনুযায়ী যাঁরা মাধ্যমিক, কিংবা দ্বাদশমান উত্তীর্ণ হননি, তাঁদের এনআইওএস’র মাধ্যমে মাধ্যমিক এবং দ্বাদশ ৫০ শতাংশ নম্বর সহ পাশ করতে হবে৷ তারপর তাঁরা ডিএলএড কোর্স করতে পারবেন৷ আবার যাঁরা দ্বাদশ মান উত্তীর্ণ কিন্তু ৫০ শতাংশ নম্বর নেই, তাঁদেরও পুণরায় এনআইওএস’র মাধ্যমে পরীক্ষা দিয়ে দ্বাদশে ৫০ শতাংশ নম্বর সহ পাশ করতে হবে৷ এরপরই এই কোর্স করার সুযোগ পাওয়া যাবে৷ তবে, যাঁদের দ্বাদশ মানে ৫০ শতাংশ নম্বর রয়েছে তাঁরা সরাসরি এই কোর্সে ভর্তি হতে পারবেন৷

রাজ্যে বর্তমানে বুনিয়াদী স্তরে ৪ হাজার ৪০০ জন প্রশিক্ষণহীন শিক্ষক রয়েছেন৷ তাঁদের এই কোর্স করতে হবে৷ নইলে, ২০১৯ সালের মার্চ মাসের পর থেকে তাঁদের চাকুরী বাতিল হয়ে যাবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top