News Flash

  • Home
  • Uncategorized
  • শীতের আমেজ কিছুটা মিলেছে,ব্যবসা বাড়বে আশাবাদী ভূটানিরা
Image

শীতের আমেজ কিছুটা মিলেছে,ব্যবসা বাড়বে আশাবাদী ভূটানিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ শীত রাজ্যে এসেছে৷ রবিবার ও সোমবার বাংলাদেশে সৃষ্ঠ ঘূর্ণাবর্তের ফলে রাজ্যে ঝিরঝির বৃষ্টি হয়েছে

শীতের আমেজ এখনো পুরোপুরি রাজ্যবাসী অনুভব করেননি, তবে ভুটানিরা শীতবস্ত্র নিয়ে ক্রেতার অপেক্ষায়৷ আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

দিনভর৷ শীতবস্ত্র বিকিকিনিতে ব্যাপক মন্দা চলছি৷ দুই দিনের বৃষ্টিতে কিছুটা শীতের আমেজ মিলেছে৷ যদিও শীত এখনো পুরোপুরি রাজ্যে জাকিয়ে বসেনি৷ ভুটানিদের আশা আগামী কিছুদিনের মধ্যে পরিস্থিতি ব্যবসা বেড়ে যাবে৷ এখন দিনভর বসে থাকলেও বিকিকিনি নাই বললেই চলে৷
প্রতি বছর শীতের মরশুমে বাইরে থেকে এই ভুটানিরা বাহারী শীতবস্ত্র নিয়ে পার্ব্যতী রাজ্য ত্রিপুরার রাজধানীতে আসেন৷ শহরের শকুন্তলা রোডের একটি নির্দিষ্ট স্থান প্রশাসনের তরফ থেকে ভুটানিদের শীতবস্ত্র বিপননের জন্য চিহ্ণিত করে দিয়েছে৷ তারা সেখানে সকাল সন্ধ্যা শীতবস্ত্র বিক্রি করেন৷ শহরের বিভিন্ন স্থানে ভাড়ায় থেকে তারা এই ব্যবসা চালিয়ে যান গোটা শীত মরশুম৷ পূর্বে দেখা গিয়েছিল, গতানুগতিক পোশাক নিয়ে হাজির হতেন তারা৷ কিন্তু দিন বদলেছে, সেই সঙ্গে মানুষের চাহিদা ও রুচি পরিবর্তন হয়েছে৷ সেই সাথে তাল মিলিয়ে তারা রুচিসম্মত শীতবস্ত্র নিয়ে হাজির হচ্ছেন৷ তাই গত কয়েক বছর যাবৎ বিকিকিন ভালোই হচ্ছে বলে দাবি করেছেন জনৈকি বিক্রেতা৷ কিন্তু, এবছর এখনও পর্যন্ত জমজমাট বিকিকিনি হচ্ছে না৷ তাই তাদের একটু সমস্যা হচ্ছে৷ তারপরও তারা আশাবাদী কিছুদিনের মধ্যে বিকিকিনি ভাল হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top