News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বর্ষণে তটস্থ চেন্নাইবাসী, বন্ধু স্কুল-কলেজ
Image

ভারী বর্ষণে তটস্থ চেন্নাইবাসী, বন্ধু স্কুল-কলেজ

চেন্নাই, ৩১ অক্টোবর (হি.স.): ভারী বর্ষণের শঙ্কায় তটস্থ চেন্নাইবাসী| গত কয়েকদিন ধরে লাগাতার বর্ষণে এমনিতেই বিপর্যস্ত চেন্নাই| অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তাই জলমগ্ন| এমতাবস্থায় আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে| তাই আগেভাগেই চেন্নাইয়ের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| মঙ্গলবার চেন্নাইয়ের সমস্ত স্কুল-কলেজ বন্ধ ছিল| এ প্রসঙ্গে, চেন্নাই মিউনিসপ্যাল কর্পোরেশনের কমিশনার ডি কার্তিকেয়ন জানিয়েছেন, ‘পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয়, তাই এই সিদ্ধান্ত|’ শহরবাসীকে আশ্বস্ত করে তিনি বলেছেন, ‘পরিস্থিতি মোকাবিলা করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে| জল নামানোর জন্য ৪০০টি পাম্পকে চালানো হচ্ছে|’
চেন্নাইয়ের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ‘মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাইয়ে| এছাড়া তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে|’ প্রশাসনের তরফে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top