News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানি সংখ্যালঘুদের দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের
Image

পাকিস্তানি সংখ্যালঘুদের দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : পাকিস্তানি সংখ্যালঘু যারা ভারতে চলে এসেছেন তাদের দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই ভিসার জেরে আগামীদিনে তারা প্যান ও আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন৷ এমনকি ভারতে জমি কেনারও অধিকারী হবেন৷
স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানান, গতমাসে ৪৩১ জন পাকিস্তানির দীর্ঘমেয়াদি ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এবার তারা প্যান কার্ড, আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্সের মতো পরিচয়পত্র পাওয়ার অধিকারী হবেন৷ ব্যাঙ্কে তারা অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ রাজ্যের যেকোনও জায়গায় যেতে তাদের কোনও বাধা থাকবে না৷ তবে অস্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷
শুধু পাকিস্তান নয়, প্রতিবেশী বাংলাদেশ ও আফগানিস্তানে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের জন্য দীর্ঘমেয়াদী ভিসাপ্রদানের নীতি গ্রহণ করেছে মোদী সরকার৷ যার অর্থ ভারতে এসে তারা বসবাস ও কর্মসংস্থানের সুযোগ পাবেন৷
চলতি বছর ২৯ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের এক বিশেষ সম্প্রদায়ের ১৮০০ জনকে নিরাপত্তার ছাড়পত্র দিয়েছে৷ প্রতিবছর এই বিশেষ সম্প্রদায়ের পাক নাগরিকরা ভারতে আসেন৷ গতবছর পাঠানকোট হামলার পর তাদের ভারতে আসার অনুমতি মেলেনি৷ সেপ্টেম্বর মাসে স্বরাষ্ট্রমন্ত্রক ৬ হাজারের বেশি ভিসার আবেদন পায়৷ তাদের মধ্যে থেকে ৪ হাজারের বেশি আবেদন মঞ্জুর করা হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top