News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষিঋণ মুকুব সহ বিভিন্ন দাবীতে উদয়পুরে পথ অবরোধ কংগ্রেসের
Image

কৃষিঋণ মুকুব সহ বিভিন্ন দাবীতে উদয়পুরে পথ অবরোধ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ অক্টোবর৷৷ সর্বপ্রকার কৃষি ঋণ মুকুব ও নতুন করে ঋণ প্রদানের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে উদয়পুর শহর পরিক্রমা করে শুক্রবার নেতাজী সুভাষ ব্রিজের সামনে এক ঘন্টার জন্য পথ অবরোধ আন্দোলন সংগঠিত হয়৷ দুপুর দশটায় পথ অবরোধ শুরু হয়৷ প্রায় পাঁচশ কর্মী সমর্থক এই আন্দোলনে শামিল হয়েছেন৷ পথ অবরোধস্থলে আলোচনা করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, দীর্ঘ বাম শাসনে কৃষকদের নিয়ে বিভিন্ন সময়ে রাজনীতি ও দলবাজী করা হয়েছে৷ বাম আমলে কৃষকরা তাদের কৃষিজ পণ্যের ন্যায্য দাম না পেয়ে দিনের পর দিন ঋণগ্রস্থ হচ্ছেন৷ তারপর মানসিক অবসাদগ্রস্থ  হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন৷ আর রাজ্য সরকার এই আত্মহত্যার কথা কোনদিন স্বীকার করে না৷ তিনি আরও বলেন, রাজ্যে সেচ, উপযুক্ত সার বীজ ও কীটনাশক সময়মতো না পেয়ে কৃষকরা চাষাবাদে মার খাচ্ছেন৷ এরাজ্যের কৃষকদের উন্নতির জন্য সরকারের সঠিক কোন নীতি বা পরিকল্পনা নেই৷ এদিনের অবরোধ আন্দোলনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, কৃষক আত্মহত্যা হলেও এরাজ্যের সরকারী খাতায় নাম লিপিবদ্ধ করা হয় না৷ তিনি রাজ্য সরকারকে একপ্রকার তুলোধুনো করে বলেন, যদি অবিলম্বে ত্রিপুরা রাজ্যের সমস্ত কৃষকদের কৃষি ঋণ মুকুব করা না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ তিনি বলেন জুমিয়া কৃষকদের পুণর্বাসন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য সরকারকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ পথ অবরোধ শেষে স্থানীয় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যে সিপিএম সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতৃত্ব৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top