News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিস জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে নিয়ে সরগরম গুজরাটের রাজনীতি
Image

আইসিস জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে নিয়ে সরগরম গুজরাটের রাজনীতি

আমেদাবাদ, ২৮ অক্টোবর (হি.স.): গত বৃহস্পতিবার আইসিস জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করে গুজরাট এটিএস। তাদের বিরুদ্ধে অভিযোগ গুজরাটে আন্তর্জাতিক ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইসিসের হয়ে তারা কাজ করছিল। রাজ্যের রাজধানী আহমেদাবাদের কোন ধর্মীয়স্থানে নাশকতা ঘটানোর ছক কষছিল তারা। আর গ্রেফতার হওয়া দুই আইসিস জঙ্গি নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। কারণ আইসিস জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন গুজরাটের বারুচে অবস্থিত সর্দার প্যাটেল হাসপাতাল এন্ড হার্ট ইনস্টিটিউটে ল্যাব টেকনেশিয়ান পদে চাকরি করতেন। আর সেই হাসপাতালেরই ট্রাস্টি বোর্ডের সদস্য রাজ্যসভার কংগ্রেস সাংসদ তথা সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেল। আর এই নিয়ে রাজনৈতিক তরজায় জড়িয়ে পড়েছে কংগ্রেস এবং বিজেপি।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় রুপানি অভিযোগ করেছেন আহমেদ প্যাটেল যে হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য রয়েছেন সেখানে কি করে সন্দেহভাজন এক জঙ্গি দিনের পর দিন কাজ করে গেল। এই বিষয়ে আহমেদ প্যাটেলের কাছে কৈফিয়ৎ চেয়েছেন তিনি।

উল্লেখ্য সন্দেহভাজন ওই ব্যক্তি গত ৪ অক্টোবর ওই হাসপাতাল থেকে ইস্তফা দিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী দাবি করেছেন এই বিষয়টির নৈতিক দায়ে স্বীকার করে অবিলম্বে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিক আহমেদ প্যাটেল। তিনি এই বিষয়ে কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতির কাছ থেকেও কৈফিয়ৎ চেয়েছেন। পাশাপাশি তিনি গুজরাট এটিএসেরও প্রশাংসা করেছেন। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে রণদীপ সর্জনওয়ালা এই অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top