News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যেক ভারতীয়রই জাতীয় সংগীতের সময় দাঁড়ানো উচিত, মন্তব্য কুস্তিগির যোগেশ্বর দত্ত-র
Image

প্রত্যেক ভারতীয়রই জাতীয় সংগীতের সময় দাঁড়ানো উচিত, মন্তব্য কুস্তিগির যোগেশ্বর দত্ত-র

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : “জাতীয় সংগীতকে নিয়ে বিতর্ক কাম্য নয়। আমার মনে হয় প্রত্যেক ভারতীয়রই জাতীয় সংগীতের সময় দাঁড়ানো উচিত।” এমনই মন্তব্য করলেন কুস্তিগির যোগেশ্বর দত্ত। তিনি বলেন, এটা দেখে খুব খারাপ লাগে যে এখন জাতীয় সংগীত একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি অারও বলেন, “এটা খুবই দুঃখজনক যে, সীমান্তে আমাদের সেনা জওয়ানরা জীবন দিয়ে দেশকে রক্ষা করছেন, আর আমরা জাতীয় সংগীত নিয়ে বিতর্ক করছি।”
গত বছর ২০ নভেম্বর শীর্ষ আদালত জানিয়ে দেয়, প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত চলার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক। তবে পরে শীর্ষ আদালতের তরফে এটাও বলা হয়, জাতীয় সংগীত যদি কোনও চলচ্চিত্র বা তথ্যচিত্রের অংশ হয় সেক্ষেত্রে দর্শকদের দাঁড়াতে বাধ্য করা যাবে না। এরপর জাতীয় সংগীতের সময় না দাঁড়ানোয় অনেককে হেনস্থার শিকার হতে হয়। ফলে তৈরি হয় বিতর্ক।
তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সিনেমা হলে জাতীয় সংগীত চলাকালীন দাঁড়াতে হবে কিনা তার সিদ্ধান্ত নিক কেন্দ্র। সঙ্গে বলা হয়, জাতীয় সংগীতের সময় উঠে দাঁড়ানো কখনই দেশভক্তির মাপকাঠি হতে পারে না। কোনও নির্দেশ জারি করে কখনই কারও মনে দেশপ্রেম জাগ্রত করা যায় না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top