News Flash

  • Home
  • Uncategorized
  • কোস্ট গার্ডের অনুষ্ঠান বয়কট করল ভারত
Image

কোস্ট গার্ডের অনুষ্ঠান বয়কট করল ভারত

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের সম্পর্কই রাখতে রাজি নয় ভারত। আর সেই বার্তা দিতেই পাকিস্তানে হওয়া কোস্ট গার্ডের অনুষ্ঠান বয়কট করল ভারত। সম্প্রতি ইসলামাবাদে এশিয়ার একাধিক দেশের কোস্ট গার্ডের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর সেই অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। গত ২৪ ও ২৫ অক্টোবরের ওই সম্মেলনে অংশ নিয়েছে এশিয়ার ১৩টি দেশের উপকূলরক্ষা বাহিনীর প্রতিনিধিরা।
প্রাথমিকভাবে পাকিস্তানের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভিসার বন্দোবস্তও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই বার্তা দেওয়া হয় যে, এটা পাকিস্তানের যাওয়ার সঠিক সময় নয়। কোস্ট গার্ডের মুখপাত্র আরকে সিং জানিয়েছেন, ‘কোস্ট গার্ডের কোনও প্রতিনিধি পাকিস্তানে যায়নি। এর থেকে বেশি কিছু বলার নেই। ‘
পাঠানকোট এয়ারবেসে হামলার পর পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত ত্যাগ করে ভারত। এরপর ২০১৬ তে উরি হামলার জেরে সম্পর্কের আরও অবনতি হয়। আর কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে কুলভূষণ যাদবকে ফাঁসির নির্দেশ। শুধুমাত্র সিন্ধু জলচুক্তি নিয়েই ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছে।
যদিও এই ধরনের অনুষ্ঠানে যোগ না দিলেও পাক নাগরিকদের প্রতি সৌজন্য বজায় রাখবে বলেই জানিয়েছে কেন্দ্র। এমনকি নভেম্বরের শুরুতেই সৌজন্যের খাতিরে একাধিক পাকিস্তানি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলেও সূত্রের খবর।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top