News Flash

  • Home
  • Uncategorized
  • পদোন্নতিতে সংরক্ষন মামলা পরবর্তী শুনানি ৩১শে ডিসেম্বর
Image

পদোন্নতিতে সংরক্ষন মামলা পরবর্তী শুনানি ৩১শে ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ সরকারী চাকুরিতে পদোন্নতিতে সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে আগামী ৩১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে৷ টানা তিন দিন ধরে মামলাটির শুনানি হয়েছে৷ যতদুর জানা গেছে, বিহার এবং উত্তর প্রদেশেরও অনুরূপ দুটি মামলা রয়েছে৷ সুপ্রিম কোর্ট চাইছে, সাংবিধানিক বেঞ্চে সবকটি মামলার একত্রে শুনানি হোক৷ কিন্তু, এই মামলায় রাজ্যের আবেদনকারীদের পক্ষে তাতে আপত্তি জানানো হয়েছে৷ আবেদনকারীদের বক্তব্য, এমনিতেই আড়াই বছর ধরে মামলাটি নিস্পত্তির অপেক্ষায় রয়েছে৷ যদি, অন্য রাজ্যের সাথে একত্রিত করে মামলাটি সাংবিধানিক বেঞ্চে শুনানির জন্য যায়, তাহলে এই মামলার নিস্পত্তিতে আরো বিলম্ব হবে৷ এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোসেফ কুরিয়েন এবং বিচারপতি আর ভানুমতির ডিভিশন বেঞ্চ মামলাটির পরবর্তী শুনানি ৩১ ডিসেম্বর ধার্য্য করেছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top