News Flash

  • Home
  • Uncategorized
  • থ্রি ডি-তে রিলিজ হতে চলেছে পদ্মাবতী
Image

থ্রি ডি-তে রিলিজ হতে চলেছে পদ্মাবতী

মুম্বই, ২৬ অক্টোবর (হি.স.) : থ্রি ডি-তে রিলিজ হতে চলেছে সঞ্জয় লীলা বনশালীর ছবি “পদ্মাবতী”।দর্শকের কথা মাথায় রেখে ছবির টিকিটের দাম ১২০ থেকে ১৫০ এর মধ্যেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেলেগু এবং তামিল ভাষাতেও রিলিজ করা হবে এই ছবি৷
শুটিং পর্বে বহু টানাপোড়েন নিয়ে কাজ করতে হয়েছিল পদ্মাবতী টিমকে। কখনও ভাঙা হয়েছে ছবির সেট, তো কখনও আহত হয়েছেন রণবীর কাপুর। রাজস্থানে ছবি শ্যুটিং চলাকালীন কারনি সেনা নামে একটি উগ্র ধর্মীয় সংগঠনের হামলার মুখে পড়েছিল বনশালীর টিম৷ তার জেরে দেশজুড়ে ছড়ায় বিতর্ক৷ কারনি সেনার অভিযোগ, পদ্মাবতী ছবিতে ভুলভাবে চিতোরের রানী পদ্মিনীকে উপস্থাপন করা হয়েছে৷ ছবির পদ্মাবতী চরিত্র ইতিহাসের রানি পদ্মিনী৷ ছবিতে পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খিলজির প্রেম দেখানো হয়েছে। এখানেই মূল আপত্তি কারনি সেনার৷ রাজস্থানের পাশাপাশি গুজরাতে ছবির পোষ্টার রিলিজ হতেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্থানীয় রক্ষণশীল রাজপুতরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top