News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে পুলিশ ও নকশালদের মধ্যে সংঘর্ষে নিহত ৩ নকশাল
Image

ছত্তিশগড়ে পুলিশ ও নকশালদের মধ্যে সংঘর্ষে নিহত ৩ নকশাল

রাজনন্দগাঁও, ২৬ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের রাজনন্দগাঁও এলাকায় পুলিশ ও নকশালদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ নকশাল৷ তাদের কাছ থেকে একটি একে সিরিজের রাইফেল, একটি এসএলআর ও একটি ছোটো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ| জানা গিয়েছে, বুধবার রাতে নকশালদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছিল ৪৪ ব্যাটেলিয়ন ইন্দো-তিব্বত সীমন্তের পুলিশ ও ছত্তিশগড় পুলিশ৷
অভিযানে মাওবাদীদের সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়৷ সংঘর্ষে ৩ মাওবাদী নিহত হয়৷ নিহত মাওবাদীরা এরিয়া কমিটির সদস্য মহেশষ পাল্লেমেদি সংস্থা স্কোয়াডের সদস্য (এলওএস) কম্যান্ডার রাকেশ ও এলওএস ডেপুটি কম্যান্ডার রঞ্জিৎ৷ মানপুর মহকুমার খাদগাঁও থানার কোপেনকাদকা এলাকার জঙ্গলে অভিযান চালানো হয়েছিল৷ নিহত নকশালরা হক্সারের বাসিন্দা৷ তাদের মাথার দাম ১৩ লাখ টাকা ঘোষণা করা হয়েছিল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top