News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরি যুবকদের মূলস্রোতে ফিরিয়ে আনাই আসল চ্যালেঞ্জ, দাবি দীনেশ্বর শর্মার
Image

কাশ্মীরি যুবকদের মূলস্রোতে ফিরিয়ে আনাই আসল চ্যালেঞ্জ, দাবি দীনেশ্বর শর্মার

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) কোন পথটা তাদের জন্য ভাল তা কাশ্মীরের সাধারণ মানুষ এবং যুব সম্প্রদায়কেই ঠিক করতে হবে। আর সেই কাজে তাদের সাহায্য করবেন কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতাকারী দীনেশ্বর শর্মা। কাশ্মীরের মানুষ কি কোন বিদেশি শক্তির কথায় চলবে নাকি সে তার ভবিষ্যৎ গঠনমূলক ভাবে গড়ার কাছে লিপ্ত হবে সেটা তাদেরকেই ঠিক করতে হবে বলে জানান দীনেশ্বর শর্মা। তিনি আরও বলেন কাশ্মীরের যুব সম্প্রদায়কে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাচ্ছে পাকিস্তান। তাদেরকে আরও বেশি মৌলবাদে রূপান্তর করছে পাকিস্তান। তিনি জানান কাশ্মীরের ভবিষ্যতের জন্য যুব সম্প্রদায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। তাই তাদের গঠনমূলক অগ্রগতির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তিনি বলে জানান দীনেশ্বর শর্মা।
অন্যদিকে একটি পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেকারত্বের নিরিখে দেশের অন্যতম শীর্ষে জম্মু ও কাশ্মীর। উপত্যকায় ১৮-২৯ বছর বয়সীদের মধ্যে ২৪.৬ শতাংশই কর্মহীন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী তাই খুব সহজেই সন্ত্রাসবাদীদের খপ্পরে পরে যায় এইসব যুবকেরা। পাশাপাশি কাশ্মীর সমস্যা সমাধানের প্রসঙ্গে তিনি বলেন এই সমস্যার সঙ্গে জড়িত সকলের সঙ্গে আলোচনা করবেন তিনি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top