News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাটে কৃষক আন্দোলন সফল করতে ময়দানে কংগ্রেস
Image

কুমারঘাটে কৃষক আন্দোলন সফল করতে ময়দানে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ রাজ্যে ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তি পুনরুদ্ধার করতে সরব হয়েছে কংগ্রেস৷ বিধানসভা ভোটের মুখে নিজস্ব রাজনৈতিক শক্তির জানান দিতে ২৫ শে অক্টোবর কৃষক আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক শক্তির জানান দিতে মরিয়া কংগ্রেস৷ কুমারঘাট ট্রাং জংশনে অবরোধ করে মোদী ও মানিকের বিরুদ্ধে দুর্নিবার ঝড় তোলতে ব্যস্ত কংগ্রেস৷ রাজ্যের নানাপ্রান্ত থেকে নেতা-কর্মীরা মঙ্গলবার সন্ধ্যা থেকেই কুমারঘাটমুখী৷ এলাকায় মাটি কামড়ে ধরে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা৷ প্রদেশ কংগ্রেসের  পূর্ব ঘোষনা অনুযায়ী ১ মাসব্যাপী আন্দোলন কর্মসূচীর সূচনা কুমারঘাটের কৃষক আন্দোলন৷ রাজ্যের তৎকালীন শাসক দল তথা তদানিন্তন বিরোধী দল অস্তিত্ব নিয়ে ঘোড় সংকটে৷ জাতীয় কংগ্রেস রাজ্যে ১৮’র নির্বাচনের আগে নিজস্ব প্রাসঙ্গিকতা তোলে ধরতে সম্পূর্ণ শক্তি নিয়ে ঐতিহাসিক রূপ দিতে মরিয়া৷ বীরজিৎ ঘনিষ্ঠ সূত্রে খবর, রাজনৈতিক ক্যারিয়ারের পুরো শক্তি নিয়ে ঝাপিয়েছে কংগ্রেস৷ বাম হটাও, সাম্প্রদায়িক শক্তির উত্থান রুখতে কংগ্রেস কৃষকদের ভরসা করেছেন৷ সাম্প্রতিক কয়েকটি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, সরকারী আর্থিক সহায়তা ব্রাত্য রাখার বিষয়টি জনসম্মুখে তোলে ধরে প্রথম সারিতে বিরোধী হিসাবে আসার মরনপন লড়াই৷ জানা গিয়েছে প্রায় শতাধিক কর্মী এলাকায় রাত জেগে কাজ করছেন৷ কুমারঘাট একঝাক নেতারা খতিয়ে দেখছেন কাজকর্ম৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top