News Flash

  • Home
  • Uncategorized
  • এক রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য
Image

এক রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৪ অক্টোবর৷৷ কমলাসাগরের গকুলনগর লোকায় দুই বাড়িতে গভীর রাতে চোরের দল হানা গিয়েছে৷ জানা গিয়েছে, গকুলনগরের শ্যামল দাস ও সীমা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে৷ গতকাল শ্যামল দাস উদয়পুর নিজ আত্মীয় বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বেড়াতে যায়৷ সেই সুযোগে চোরের দল গতকাল রাতে ঘরের জানালা ভেঙ্গে ভীতরে ঢুকে৷ শ্যামল দাসের ঘরের আলামারী উল্টিয়ে মাটি ফেলে আলমারির লকার ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়৷ শ্যামল দাস উদয়পুর থেকে মঙ্গলবার দুপুরে বাড়িতে দেখতে পায় ঘরের দরজা জানাল খোলা৷ আলমারি উল্টে পড়ে রয়েছে৷ শ্যামল দাসের স্ত্রী এইসব ঘটনা দেখে অজ্ঞান হয়ে পড়েন৷ অন্যদিকে, একই পাড়ার সীমা চৌধুরীর বাড়িতেও একই রাতে চুরি হয়৷ তিনি আশা কর্মী৷ বিধবা ঐ মহিলা ছেলেদের নিয়ে কষ্ট করে সংসার চালান৷ তার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে সীমার দাসের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়৷ শোকেস খুলে আট হাজার টাকা নিয়ে যায়৷ ঘটনার বিষয়ে মঙ্গলবার বিশালগড় থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করলেও কোন ক্লু পায়নি চোরের সন্ধ্যানে নেমে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ জনমনে আতঙ্ক বিরাজ করছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top