News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী সকাশে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের সিএও, রাজধানী এক্সপ্রেস ছুটতে পারে নভেম্বরে, গর্জি ও বিলোনীয়ায় একসাথে রেল চালানোর উদ্যোগ
Image

মুখ্যমন্ত্রী সকাশে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের সিএও, রাজধানী এক্সপ্রেস ছুটতে পারে নভেম্বরে, গর্জি ও বিলোনীয়ায় একসাথে রেল চালানোর উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ অল্প কিছু দিনের মধ্যেই আগরতলা থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেসের সফর সম্ভব

সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন পুর্বোত্তর সীমান্ত রেলওয়ের সিএও এ কে যাদব৷ ছবিঃ নিজস্ব৷

হবে বলে জানালেন পূর্বত্তোর সীমান্ত রেলওয়ের মুখ্য প্রশাসনিক আধিকারিক এ কে যাদব৷ দিনক্ষণ চূড়ান্ত না হলেও, অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের প্রথম সপ্তাহে রাজধানী এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে তিনি জানিয়েছেন৷ এবিষয়ে সোমবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে মহাকরণে দেখা করেন তিনি৷ পরবর্তী সময়ে তিনি রাজ্যের পরিবহণমন্ত্রী মানিক দে-র সঙ্গেও দেখা করেন৷
এদিন, শ্রী যাদব সাংবাদিকদের জানান, অক্টোবর মাসের শেষ দিকে রাজধানী এক্সপ্রেস চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তবে, তা কয়েকদিন পিছিয়ে যেতে পারে৷ অবশ্য, পিছিয়ে গেলেও নভেম্বরের প্রথম সপ্তাহেই রাজধানী এক্সপ্রেস চালু করা আপ্রাণ চেষ্টা চলছে৷ তিনি জানান, গুয়াহাটির পর কিছু স্থানে রেল লাইনের খুঁটিনাটি বিষয় এখনও পরীক্ষানিরিক্ষার বাকি রয়েছে৷ সম্প্রতি বন্যায় রেললাইনে ব্যাপক ক্ষতি হয়েছে৷ তাই, রাজধানী এক্সপ্রেস চালানোর জন্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে৷ তাতে কিছুটা সময় অতিরিক্ত নিচ্ছে৷ তবে, শীঘ্রই এই সমস্ত কাজ সমাপ্ত হবে বলে শ্রী যাদব আশা প্রকাশ করেছেন৷ কিন্তু নির্দিষ্ট দিন তারিখ এখনো ঠিক হয়নি বলে তিনি জানিয়েছেন৷ তাঁর বক্তব্য, এই বিষয়টি রেলওয়ে বোর্ডের আলোচনা স্তরে রয়েছে৷
সূত্রের খবর, মঙ্গলবার কিংবা বুধবার রাজধানী এক্সপ্রেস চালানো বিষয়ে মালিগাওয়ে পূর্র্বেত্তর সীমান্ত রেলওয়ে শীর্ষ আধিকারিক এবং রেল বোর্ডের সদস্যরা বৈঠক করবেন৷ মূলত, বৈঠকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে৷ সূত্রের দাবি, আগামী ২৮ অক্টোবর আগরতলা থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেসের সূচনা হতে পারে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ে রাজধানী এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখাবেন৷ তবে, অন্য আরেকটি সূত্রের এও দাবি, প্রধানমন্ত্রীর সূচি এখনও চূড়ান্ত হয়নি৷ নির্দিষ্ট ঐ দিনে প্রধানমন্ত্রী রাজধানী এক্সপ্রেসের সূচনা করতে পারবেন কিনা তাও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত করা হয়নি৷ তবে, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া শুরু করেছে৷
শ্রী যাদব আরও জানান, এবার রাজ্যে অতিবৃষ্টির জন্য সাব্রুম পর্যন্ত রেলপথের কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে৷ এখন বর্ষা শেষ৷ ফলে সাব্রুম পর্যন্ত রেলপথের কাজ দ্রুতগতিতে শুরু করা যাবে৷ তিনি বলেন, বিলোনিয়া পর্যন্ত রেললাইন সম্প্রসারনে দ্রুততার সাথে কাজ করা হবে৷ কারণ, উদয়পুর থেকে গর্জি এবং বিলোনিয়া একই সাথে রেল চলাচল শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ ইতি মধ্যে গর্জি পর্যন্ত রেললাইনের সুরক্ষা পর্যবেক্ষণও হয়ে গেছে৷ সেইটি কমিশনারের ছাড়পত্রও মিলেছে৷ কিন্তু, রেলওয়ে বোর্ড চাইছে গর্জি এবং বিলোনিয়া পর্যন্ত রেল চলাচল একই সাথে শুরু হোক৷
এদিন তিনি আরও জানান, আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের কাজও জোরকদমে চলছে৷ ভারতের অংশে জমি অধিগ্রহণের কাজ শেষ৷ টাকা দেওয়া হয়ে গেছে৷ বাংলাদেশের দিকের প্রাথমিক পর্বের কাজের অগ্রগতিও ভালো বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top