News Flash

  • Home
  • Uncategorized
  • একের পর এক বন্যায় ক্ষতিপূরণে বরাদ্দ কুলাচ্ছে না, কেন্দ্রের কাছে আরো টাকা চাইবে রাজ্য সরকার
Image

একের পর এক বন্যায় ক্ষতিপূরণে বরাদ্দ কুলাচ্ছে না, কেন্দ্রের কাছে আরো টাকা চাইবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ চারবারের বন্যায় ক্ষতিপূরণ দিতে গিয়ে দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ অর্থে কুলাচ্ছে না৷ তাই এবার কেন্দ্রের কাছে অতিরিক্ত অর্থ চাওয়া হবে৷ সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী৷
উল্লেখ্য, রাজ্যে ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের ফলে সমস্ত অংশই বন্যায় কম বেশি প্রভাবিত হয়েছে৷ তাই, সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে উদ্ভূত বন্যা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সভায় রাজস্বমন্ত্রী বাদল চৌধুরী সহ পূর্ত দপ্তর, কৃষি দপ্তর, রাজস্ব দপ্তরের পদস্থ আধিকারিগণ উপস্থিত ছিলেন৷ মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতির সমস্ত বিষয় নিয়ে আলোচনা শেষে কেন্দ্রের কাছে অতিরিক্ত অর্থের সাহায্য চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন৷ বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের সাথে কথাবলার সময় রাজস্বমন্ত্রী বাদল চৌধুরী একথা জানিয়েছেন৷
তিনি আরও জানান, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমস্ত ত্রিপুরা রাজ্যে ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের ফলে সমস্ত অংশই বন্যায় কম বেশি প্রভাবিত হয়েছে৷ প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বন্যায় সমস্ত জেলা মিলিয়ে মোট ১৩৯ টি ত্রাণ শিবির খোলা হয়েছে যার মধ্যে ৫৮৯৩ টি পরিবার আশ্রয় গ্রহণ করেছে৷ বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন পর্যন্ত শতাধিক ত্রাণ শিবির বন্ধ করে দেওয়া হয়েছে৷ ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণকারীদের খাবার, জল ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে৷ প্রয়োজনীয় ঔষধপত্রাদি ও হ্যালোজেন টেবলেট বিতরণ করা হয়েছে এবং ত্রাণ শিবিরগুলিতে ব্লিচিং পাউডার স্প্রে করা হয়েছে৷
তিনি জানান, এবারের বন্যায় রাস্তাঘাট, কৃষিজমি ও মৎস্যচাষের ব্যাপক ক্ষতি হয়েছে৷ বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আনুমানিক ক্ষতির পরিমাণ যথাক্রমে পূর্ত দপ্তর ৯ কোটি টাকা, কৃষি দপ্তর ৮০ কোটি টাকা, মৎস্য দপ্তর ১২ কোটি টাকা এবং সেচ দপ্তরের ৫৫ কোটি টাকা৷ জেলাস্তরে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ শুরু হয়েছে৷ ক্ষয়ক্ষতির মূল্যায়ন সম্পন্ন হলে ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে৷ বিভিন্ন জায়গায় ভূমিধবস হয়ে এবং গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল৷ স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত ব্যবস্থা নিয়ে রাস্তা পরিস্কার করে যাতায়াতের উপযোগী করে তোলা হয়৷ আবার অনেক জায়গায় বন্যায় জলে ব্রীজের গোড়ার মাটি সরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে৷ এগুলি দ্রুত সারাইয়ের ব্যবস্থা করা হচ্ছে৷ ডম্বুর জলাশয়ের জলস্ফীতির কারণে দুটি গেইট খুলে দেওয়া হয়েছিল৷ জলের লেভেল নামার পর একটা গেইট বন্ধ করে দেওয়া হয়েছে৷
রাজস্বমন্ত্রী শ্রী চৌধুরী জানান, এর আগে রাজো দুটো বন্যায় ক্ষতির পরিমাণ যা অনুমান করা হয়েছিল তাতে কৃষির প্রায় ৩০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে৷ বিভিন্ন রাস্তা, সেতু এবং অন্যান্য বিষয়ের ক্ষতি হয়েছিল প্রায় ৩৮ কোটি টাকা৷ বিদ্যুৎ দপ্তরের ক্ষতি হয়েছিল প্রায় ২ কোটি টাকা৷ মৎস্যচাষে ক্ষতি হয়েছিল প্রায় ২৪ কোটি টাকা৷ সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের ক্ষতি হয়েছিল ৫০ কোটি টাকা৷
এদিন তিনি বলেন, আগে যে তিনবার বন্যা হয়েছে তখন কেন্দ্রের কাছে কোন সাহায্য চাওয়া হয়নি৷ কিন্তু, এবারের বন্যার পর দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ অর্থে ক্ষতিপূরণ দিতে কুলাচ্ছেনা৷ তিনি জানান, ৪/৫দিনের মদ্যে সমস্ত দপ্তরের কাছ থেকে বন্যায় ক্ষয়ক্ষতির পুরো তথ্য মিলবে৷ এর পরেই এবছর চারবারের বন্যায় কি পরিমান ক্ষতি হয়েছে সব মিলিয়ে কেন্দ্রের কাছে অতিরিক্ত অর্থের সাহায্য চাওয়া হবে৷ তিনি জানান, অতিরিক্ত তিনশ কোটি টাকা চাওয়া হতে পারে৷
মন্ত্রী আরোও জানান, জল সম্পদ দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নদীর জলের স্তর বিপদ সীমার অনেক নীচ দিয়ে বইছে৷ মানুষ এখন নিজ নিজ বাসস্থানে ফিরে যাচ্ছেন৷ আজ সন্ধ্যার মধ্যে আরও অনেকগুলি ত্রাণ শিবির বন্ধ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top