News Flash

  • Home
  • Uncategorized
  • আইন হলেও পণের জন্য রাজ্যে চোরা স্রোত বইছে, দাবি মহিলা কমিশনের চেয়ারপার্সনের
Image

আইন হলেও পণের জন্য রাজ্যে চোরা স্রোত বইছে, দাবি মহিলা কমিশনের চেয়ারপার্সনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ মোহনভোগ ব্লকের পূর্ব চন্ডীগড়ে গার্হস্থ্য হিংসা প্রতিরোধে এক সচেতনতা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা মহিলা কমিশন ও ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন মনিকা দত্ত রায়৷ এছাড়াও উপস্থিত ছিলেন মেলাঘর থানার পুলিশ আধিকারিক মনীন্দ্র দেবনাথ এবং সংশ্লিষ্ট সংস্থার সভাপতি বিজয় দাস, সহসভাপতি রূপক শর্মা সহ বিশিষ্ট জনেরা৷
প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করে কমিশনের চেয়ারপার্সন মনিকা দত্ত রায় বলেন, মহিলারা নানা ভাবে গার্হস্থ্য হিংসা সহ বিভিন্ন হিংসার শিকার হচেছন৷ তাদের সম্মান রক্ষায় যুবক সহ সমাজের সকল অংশের মানুষকে ইতিবাচক ভূমিকা পালনে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়ে বলেন, দেশের অনেক মানুষকে আমাদের রাজ্যে নারী নির্যাতন কম৷ পুলিশ রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যে নারীদের পইরত অপরাধ হ্রাস পাচ্ছে৷ ২০১৪ সালে ঘটনার সংখ্যা ছিল ১৫৩১টি, ২০১৫ সালে হ্রাস পেয়ে দাঁড়ায় ১২২১ টিতে, ২০১৬ সালে আরও কমে দাঁড়ায় ৯৭৭ টিতে৷ এটা ভাল দিক হলেও আমরা সন্তুষ্ট নই৷ আমরা চাই ত্রিপুরার মত শান্তিপূর্ণ রাজ্যে নারীর উপর একটি অপরাধও যাতে সংঘটিত না হয়৷ তিনি বলেন, আমাদের রাজ্যেও নারীরা নানা ভাবে গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন৷ তার অন্যতম একটি কারণ হল পণ প্রথা৷ ১৯৬১ সালে পণ বিরোধী আইন হলেও পণের জন্য চোরা স্রোত বইছে৷ পণের দাবী মেটাতে অক্ষম হওয়ার কারণে কত নববধূর জীবন অকালে ঝরে যাচ্ছে৷ শতাব্দী এগোচ্ছে, সভ্যতা এগোচ্ছে কিন্তু যুগ ধরে প্রচলিত জঘন্য পণ প্রথা রোধ করা যাচ্ছে না৷ পণের কোন নির্দিষ্ট অংক বা পরিসীমা নেই বলে শুধু বিয়ের সময় নয়, বিয়ের পরেও বারবার পণের দাবী আসতে থাকে৷ পণ নেব না, পন দেব না, এই শ্লোগানকে বাস্তবায়িত করতে বিশেষ করে যুব সমাজকে এবং যুবতীদেরও দায়িত্ব নিতে হবে৷ আলোচনায় অংশ নিয়ে পুলিশ আধিকারিক মনীন্দ্র দেবনাথ মহিলাদের সুরক্ষায় বিভিন্ন আইন নিয়ে আলোচনা করেন৷ সংস্থার সহ সভাপতি রূপক শর্মা, কাঁঠালিয়া বিবাদী সংস্থার সম্পাদক সত্যজিৎ নাথ নারী নির্যাতনের বিরুদ্ধে সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান৷ স্বাগত ভাষণ রাখেন সংশ্লিষ্ট সামাজিক সংস্থার সম্পাদক লিটন শীল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top