News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়িতে পোষ্য রাখলে পোষ্য কর ধার্য করল পঞ্জাব সরকার
Image

বাড়িতে পোষ্য রাখলে পোষ্য কর ধার্য করল পঞ্জাব সরকার

চণ্ডীগড়, ২৪ অক্টোবর (হি.স.): পোষ্য কর চালু করতে চলেছে পঞ্জাব সরকার। সূত্রের খবর, বাড়িতে পোষ্য রাখলে এবার থেকে কর দিতে হবে পঞ্জাবের বাসিন্দাদের। এমন সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের কংগ্রেস পরিচালিত অমরিন্দর সিংয়ের সরকার। নতুন বিধি অনুসারে পোষ্য পিছু প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ কর দিতে হবে পঞ্জাব সরকারকে। পাঞ্জাবই প্রথম রাজ্য যেখানে এজাতীয় পোষ্য কর চালু করা হচ্ছে।
পঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী নভজ্যোৎ সিং সিধুর নেতৃত্বাধীন স্থানীয় প্রশাসনিক দফতর মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বিড়াল, কুকুর, ঘোড়া, গরু, মোষ ইত্যাদি পশু যাদের বাড়িতে আছে, তাদের এবার থেকে প্রতি বছর সরকারকে কর দিতে হবে। সূত্রের খবর, কুকুর, বেড়াল, শুকর, ভেড়া, হরিণ পুষলে বছরে দিতে হবে ২৫০ টাকা। আর গরু, মোষ, ষাঁড়ের মতো গবাদি পশুর জন্য কর দিতে হবে ৫০০ টাকা। এছাড়াও উট, ঘোড়ার মত পশুর জন্যও প্রতি বছরে ৫০০ টাকা দিতে হবে মালিককে।
পঞ্জাব সরকারের ওই নির্দেশিকায় জানানো হয়েছে, এই করের সঙ্গেই সরকার প্রতিটি পশুর জন্য একটি ‘ব্র্যান্ডিং কোড’ দেওয়ার কথাও ভেবেছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে একটি মাইক্রোচিপ, যেটি পোষ্যর শরীরেরই স্থাপিত হবে। এটি ইউনিক আইডেন্টিফিকেশন অর্থাৎ পরিচয় পত্র হিসাবে ব্যবহৃত হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top