News Flash

  • Home
  • Uncategorized
  • সুখবর, মা হলেন অভিনেত্রী এষা দেওল
Image

সুখবর, মা হলেন অভিনেত্রী এষা দেওল

মুম্বই, ২৩ অক্টোবর (হি.স.): বি-টাউনের নতুন মা হলেন বলিউড অভিনেত্রী এষা দেওল| সোমবার সকালে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন হেমা মালিনী ও ধর্মেন্দ্রর মেয়ে এষা দেওল| ইনস্টাগ্রাম-এর সৌজন্যে ভক্তদের এই খুশির খবর জানিয়েছেন এষা দেওল নিজেই| হাসপাতাল সূত্রের খবর, এষা ও তাঁর মেয়ে উভয়েই সুস্থ রয়েছেন| সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এষার স্বামী ভরত জানিয়েছেন, ‘আজ আমি ঠিক কতটা খুশি সেটা প্রকাশ করা খুব কঠিন| মনে হয় আমাদের মেয়েকে আমার মতোই দেখতে হয়েছে| আর ও যখন হেসে উঠবে, গোটা পৃথিবী তখন হাসবে|’ কন্যা সন্তানের নামও ভাবা হয়েছে বলে জানালেন নতুন বাবা ভরত|
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে বাগদানের পর ওই বছরই জুন মাসে সাতপাকে বাধা পরেন এষা ও ভরত| দু’জনেই ছোটবেলার বন্ধু| ২০১৭ সালের এপ্রিল মাসে এষা সন্তানসম্ভবা বলে জানিয়েছিলেন তাঁর স্বামী ভরত তখতানি| নতুন অতিথির আগমণে দুই পরিবারেই এখনও আনন্দের মুহূর্ত| প্রসঙ্গত, ছোট মেয়ে অহনার ছেলের পর, এবার এষার মেয়ে| দ্বিতীয়বারের জন্য দাদু-দিদা হলেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top