News Flash

  • Home
  • Uncategorized
  • লেনদেনে ঝামেলা, তিনজন রক্তাক্ত টঙ্কামুড়ায়, মামলা
Image

লেনদেনে ঝামেলা, তিনজন রক্তাক্ত টঙ্কামুড়ায়, মামলা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২২ অক্টোবর৷৷ টাকা ফিরত না দেওয়াতে বাড়িতে গিয়ে হামলা করল পাশের বাড়ি লোকজন৷ ঘটনাটি ঘটল পুরাতন টঙ্কামুড়া এলাকাতে৷ জানা গেছে, গত তিন মাস আগে টঙ্কামুড়া এলাকার বাসিন্দা আবুল সালামের কাছ থেকে প্রসেনজিৎ সরকার নামে এক যুবক পিআরটিসি সার্টিফিকেট বের করে দেবে বলে ৩০ হাজার টাকা নিয়েছিল৷ তিন মাস পেরিয়ে যাওয়ার পর আবুল সালাম প্রসেনজিৎ কে সার্টিফিকেটের কথা জিজ্ঞাসা করতে প্রসেনজিতের বাড়িতে যান৷ তখন সার্টিফিকেটের কথা জিঙ্গাসা করতেই দুই জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়৷ চেচামেচি শুনে আবুল সালেমের বাড়ি থেকে আরো আট নয়জন লোক আসে৷ তখন প্রসেনজিতের বাবা তাদের বাধা দিতে গেলে আক্রমণ করেন বলে অভিযোগ৷ তাতে প্রসেনজিতের বাবা সুরেশ সরকার এবং তার মা ও বোন আহত হন৷ বর্তমানে সুরেশ সরকার তার স্ত্রী সবিতা সরকার মেয়ে ঝুমা সরকার মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন৷ পরে মধুপুর থানায় অভিযুক্ত আট জনের নামে মামলা করেন প্রসেনজিৎ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top