News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় বাসভবনের দোতলায় আগুন, অগ্নিদ্বগ্ধ ৮
Image

ঢাকায় বাসভবনের দোতলায় আগুন, অগ্নিদ্বগ্ধ ৮

ঢাকা, ২৩ অক্টোবর (হি.স.): বাংলাদেশের রাজধানী ঢাকার, ডেমরায় একটি বাসভবনের দোতলায় ভয়াবহ আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হলেন একই পরিবারের ৮ জন সদস্য| সঙ্কটজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে| অগ্নিদ্বগ্ধরা হলেন, আলমগীর (৪৫), তাঁর স্ত্রী ফেরদৌসি (৩৫), ছেলে ঈমন (১৫), শিপন (১২), তাফিন (২) এবং ভাইপো তোফায়েল (২৪) ও তাঁর স্ত্রী রত্না (১৭)| অপরজন হলেন, আরিফ (৩৪)|
পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার ভোররাত ৪.০০ মিনিট নাগাদ ডেমরায় একটি বাসভবনের দোতলায় ভয়াবহ আগুন লাগে| সেই সময় বাড়ির সকলেই তন্দ্রাচ্ছন্ন ছিলেন| ঘরে আগুন লেগেছে টের পেতেই পরিবারের সদস্যরা বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন| কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ হয়| আগুনের লেলিহান শিখায় দ্বগ্ধ হন পরিবারের ৮ জন সদস্য| পুলিশ ও দমকল কর্মীদের তত্রপরতায় ভোর ৫.০০ মিনিট নাগাদ অগ্নিগ্বদ্ধ অবস্থায় পরিবারের ৮ জন সদস্যকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top