News Flash

Image

আতুর ঘরে অগ্ণিদগ্দ মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ কন্যা সন্তান জন্ম দেওয়ার তিনদিন পর আতুর ঘরে রহস্যজনকভাবে অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক জননী৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শহরতলীর শ্রীনগর থানাধীন আনন্দনগর এলাকায়৷ জানা গেছে, গত বুধবার কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন সুব্রত গোপের স্ত্রী শর্মিষ্ঠা দেবনাথ(গোপ)৷ স্বামী কন্যা সন্তান জন্ম দেওয়ায় অসন্তুষ্ট ছিলেন৷ শনিবার রাতে আতুর ঘরে কেরোসিনের বাতি থেকে ঐ মহিলার শরীরে আগুন লেগে যায়৷
মহিলার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা৷ তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান তারা৷ চিকিৎসকরা জানিয়েছেন, মহিলার শরীরের প্রায় ৮০ শতাংশ আগুনে পুড়ে গেছে৷ মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ সদ্যজাত কন্যা সন্তানটি এখন রীতিমতো মা হারা৷ গৃহবধুর বাপের বাড়ির অভিযোগ, শর্মিষ্ঠার গায়ে আগুন লাগানো হয়েছে, তাকে পুড়িয়ে মারার উদ্দেশ্যে৷ স্বামী আশা করেছিলেন পুত্র সন্তানের জন্ম হবে৷ এই ঘটনায় মহিলার বাপের বাড়ির পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানানো হয়েছে৷ এদিকে, মহিলার স্বামী এই ঘটনার পরই বেপাত্তা বলে জানা গেছে৷ এই ঘটনায় হতবাক আনন্দনগরবাসী৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top