News Flash

  • Home
  • Uncategorized
  • রুদ্রপ্রয়াগে পৌঁছে কেদারনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী
Image

রুদ্রপ্রয়াগে পৌঁছে কেদারনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী

রুদ্রপ্রয়াগ, ২০ অক্টোবর : রুদ্রপ্রয়াগে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডে সরকার গঠনের পর তৃতীয়বার এরাজ্যে এলেন তিনি। রুদ্রপ্রয়াগে পৌঁছানোর পর সকাল ১০টা নাগাদ কেদারনাথ মন্দিরে যান। সেখানে পুজো দেন। সঙ্গে ছিলেন রাজ্যপাল কে কে পাল, মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উত্তরাখণ্ডের বিজেপি রাজ্য সভাপতি অজয় ভাট ও অন্য মন্ত্রীরা।
সকাল থেকে মন্দির চত্বরে ভিড় জমিয়েছে দলের কর্মী-সমর্থকরা। প্রধানমন্ত্রীর অপেক্ষায় উপস্থিত প্রায় বিজেপি-র ৪ হাজার দলীয় কর্মী। ১০টা নাগাদ হেলিকপ্টারে মন্দিরে আসেন মোদী। ১০টা ১৭ মিনিটে পুজো দেন। তাঁর জন্য ২০ মিনিটের বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। এর আগে ৩ মে কেদারনাথ ধামে এসেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর সফরের পরই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা। শনিবার থেকে ফের কেদারনাথের মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। শীতের জন্য ছ’মাস বন্ধ থাকবে। এদিন প্রধানমন্ত্রী আদি শঙ্করাচার্যের সমাধির পুনর্নির্মাণের কাজেরও শিলান্যাস করবেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top