কলকাতা, ২০ অক্টোবর (হি.স.): আকাশ মেঘলা না থাকলে শুক্রবার ও শনিবার রাতে শিকারি কালপুরুষের কাছে দেখা যাবে উল্কাবৃষ্টি। আকাশে চাঁদ না থাকায় এবারের উল্কাবৃষ্টি দেখা যাবে খুব স্পষ্টভাবে। মহাজাগতিক এই ঘটনা দেখা যাবে গোটা বিশ্ব থেকে। বাদ যাবে না কলকাতাও।
মহাকাশে হ্যালির ধূমকেতুর ফেলে যাওয়া পাথর ও বরফের টুকরো থেকে দেখা যায় এই উল্কাবৃষ্টি। সাধারণত ২ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলে ওরিওনিড উল্কাবৃষ্টি। তবে উল্কাবৃষ্টি সব থেকে স্পষ্ট দেখা যায় ২০ – ২২ অক্টোবর। তবে আকাশে চাঁদ উজ্জ্বল থাকলে প্রতি বছর সেই সুযোগ মেলে না। এবছর শুক্লপক্ষের দ্বিতীয়া ও তৃতীয়াতে উল্কাবৃষ্টি হওয়ায় স্পষ্ট দেখার সুযোগ পাওয়া যাবে।
প্রতি ৭৬ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে হ্যালির ধূমকেতু। শেষবার তাকে দেখা গিয়েছিল ১৯৮৬ সালে। তারই ফেলে যাওয়া ধূলি ও বরফের কণা থেকেই হয় ওরিওনিড উল্কাবৃষ্টি। কণাগুলির আকার বালিকণা থেকে ক্রিকেট বলের মতো। ফলে সেগুলি পৃথিবীপৃষ্ঠে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। বায়ুমণ্ডলেই বিলীন হয়ে যাবে সেগুলি।
শুক্র ও শনিবার দু’দিনই সূর্যাস্তের পর থেকে কালপুরুষের কাঁধের পাশ থেকে ছুটে আসতে দেখা যাবে উল্কাদের। মিনিটে ৯০টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।

শুক্র ও শনিবার রাতে দেখা যাবে উল্কাবৃষ্টি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















