News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুতে বাসডিপোর বিশ্রামাগারের ছাদ ভেঙে মৃত ৮, আহত তিনজন
Image

তামিলনাড়ুতে বাসডিপোর বিশ্রামাগারের ছাদ ভেঙে মৃত ৮, আহত তিনজন

নাগাপাত্তিনাম, ২০ অক্টোবর (হি.স.): বাস ডিপোর বিশ্রামাগারের ছাদ ভেঙে মৃত্যু হল আটজনের। আহত হয়েছে তিনজন। মৃতদের মধ্যে সাতজন বাস চালক ও একজন কন্ডক্টর ছিলেন বলে জানা গেছে। শুক্রবার ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নাগাপত্তিনামেনর পোরায়ার বাস ডিপোয়।
দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরের দিকে। সেইসময়ে বিশ্রামাগারের মধ্যে ঘুমোচ্ছিলেন কয়েকজন বাস চালক ও কন্ডাকটর। সেই সময়ে বিশ্রামাগারটিতে কোনও যাত্রী ছিল না বলে জানা গেছে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিশ্রামাগারের ছাদ। ঘটনাস্থানেই আটজনের মৃত্যু হয়। তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী এম আর বিজয়ভাস্কর। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top