News Flash

  • Home
  • Uncategorized
  • কালীপুজোর রাতে অসমের বিভিন্ন প্রান্তে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Image

কালীপুজোর রাতে অসমের বিভিন্ন প্রান্তে বিধ্বংসী অগ্নিকাণ্ড

গুয়াহাটি, ২০ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার কালীপুজোর রাতে রাজ‍্যের বিভিন্ন প্রান্তে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তর ক্ষয়ক্ষতির।খবর পাওয়া গেছে।
জানা গেছে, উজান আসমের সদর ডিব্ৰুগড় জেলার অন্তর্গত টিংখাঙের বাঘমারা এবং নিম্ন-মধ‍্য অসমের রঙিয়ায় সংঘটিত অগ্নিকাণ্ডে বহু ক্ষয়ক্ষতি হয়েছে।
ডিব্ৰুগড় টিংখাঙের বাঘমারায় ভয়ংকর অগ্নিকাণ্ডে জীতেন কোচ নামের জনৈক গৃহস্থের বসতঘর সম্পূর্ণ ভস্ম হয়ে গেছে। অগ্নিকাণ্ডে পুরো ছাই হয়ে গেছে জীতেনবাবুর একটি টাটা ম‍্যাজিক এবং একটি মোটর বাইক।
প্রতিবেশীদের সহযোগিতায় অগ্নিনিৰ্বাপক বাহিনী আগুন নেভানোয় রক্ষা পেয়েছে ঘন জনবসতির বাঘমারা এলাকা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বহু লক্ষ টাকার ক্ষতি হয়েছে জীতেন কোচের।
এদিকে দীপাবলির উচ্ছলতার সময় রঙিয়ায়ও এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সাপ্তাহিক বাজারের একটি তুলার দোকান ভস্মীভূত হয় গেছে। লক্ষাধিক টাকার সামগ্ৰী ভস্মীভূত হয়েছে এই অগ্নিকাণ্ডে। দুটি ইঞ্জিন দিয়ে দমকল বাহিনী আগুন নিৰ্বাপণ।করেছেন। আতসবাজির ফুলকা থেকে আগুন লেগেছে বলে মনে করছেন স্থানীয়রা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top