ইটাওয়া, ২০ অক্টোবর (হি.স.): সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব তাঁর বাবা মুলায়ম সিং যাদব ও কাকা শিবপাল যাদবের সঙ্গে দিওয়ালি উদযাপন করলেন। পারিবারিক বিরোধে তাতে কিছুটা প্রলেপ পড়ল বলে মনে করা হচ্ছে। সইফাইয়ে গ্রামের বাড়িতে বাবা-কাকার সঙ্গে অখিলেশ দিওয়ালি উদযাপন করেন। তাঁরা বিনিময় করলেন পারস্পরিক শুভেচ্ছাও।
এদিন দিওয়ালির শুভেচ্ছা বিনিময় করে মুলায়ম সিং যাদব বলেছেন, আমাদের পরিবার ঐক্যবদ্ধ আছে। কোনও বিরোধ নেই। মুলায়মের সুরে সুর মিলিয়েব শিবপাল বলেছেন, আমাদের পরিবারে একতা বজায় আছে।
প্রসঙ্গত, সমাজবাদী পার্টির কর্তৃত্ব নিয়ে অখিলেশের সঙ্গে মুলায়মের বিরোধ গত এক বছরের পুরনো ইস্যু। তবে অখিলেশই তাতে সুবিধাজনক অবস্থায় রয়েছেন। গত ৫ অক্টোবর আগামী পাঁচ বছরের জন্যে ফের সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন অখিলেশ।
এদিন অখিলেশের সঙ্গে দিওয়ালিতে অনেকটা সময় কাটান তাঁর বাবা মুলায়ম সিং যাদব ও কাকা শিবপাল যাদব। সেখানেই মুলায়ম পারিবারিক একতা বজায় আছে বলে দাবি করেন। তিনি বলেন, পারিবারিক একতা বজায় আছে বলেই দিওয়ালিতে আমরা মিলিত হয়েছি।
এদিন বাবা-কাকা ও ছেলের মিলন অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ ধর্মেন্দ্র যাদব ও তেজপ্রতাপ যাদব।

আমাদের পরিবারে একতা বজায় আছে, দাবি মুলায়মের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















