News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক দুর্ঘটনায় গুরুতর জখম ৩
Image

বাইক দুর্ঘটনায় গুরুতর জখম ৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ ট্রাফিক বিধি লঙ্ঘন করে বেপরোয়া বাইক চালিয়ে দুর্ঘটনার শিকার বাইক চালক সহ মোট ৩ জন৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে খয়েরপুর আর ডি ব্লকের অর্ন্তগত রেশম বাগান এলাকায়৷ স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়ে দ্রুতবেগে বাইক নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায় বাইক চালক দীপরাজ দেবনাথ (২২)৷ আড়ালিয়া ঘোষপাড়ার বাসিন্দা দীপরাজ বাইক নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জি বি হাসপাতালে৷ বাইকে থাকা জয়ন্ত গোপ (২৩), জুটন দে(২৫) মারাত্মক আঘাত পেয়েছেন৷ আহতদের জিবি’র শল্য চিকিৎসকরা অস্ত্রোপচার করেও অবস্থা সঙ্কটজনক বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক রামু দাস বুধবার সকালে জিবি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top