News Flash

  • Home
  • Uncategorized
  • দেওয়ালী উপলক্ষ্যে স্পেশাল ট্রেন, আজ যাবে মন্দির নগরি উদয়পুরে
Image

দেওয়ালী উপলক্ষ্যে স্পেশাল ট্রেন, আজ যাবে মন্দির নগরি উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ দেওয়ালী উপলক্ষ্যে শিলচর থেকে উদয়পুর পর্যন্ত বিশেষ ট্রেন চলবে আগামীকাল৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় ট্রেনটি উদয়পুরের উদ্দেশ্যে রওয়ানা দেবে৷ বিকাল পৌণে পাঁচটা নাগাদ উদয়পুরে পৌছাবে৷ পরদিন অর্থাৎ শুক্রবার ট্রেনটি সকাল ১০টা ৪৫ মিনিটে উদয়পুর স্টেশন থেকে ছাড়বে৷
এই স্পেশাল ট্রেনে ৭টি বগি থাকবে৷ মূলত, কালী পূজা এবং দীপাবলি উপলক্ষ্যে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির রাজ্যবাসী সহ আসামের বরাকভ্যালীর মানুষও দর্শন করতে পারেন এবং দীপাবলি মেলা উপভোগ করতে পারেন সেজন্যই এই উদ্যোগ নিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ তাছাড়া রাজ্য সরকারও দীপাবলি উপলক্ষ্যে স্পেশাল ট্রেন দেওয়ার জন্য রেল মন্ত্রকের কাছে দাবি জানিয়েছিল৷ এই স্পেশাল ট্রেনের কারণে উত্তর এবং ঊনকোটি জেলা থেকেও মানুষ সহজেই উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে যেতে পারবেন এবং কালী পূজা ও দেওয়ালী মেলা উপভোগ করতে পারবেন৷ ফলে, এখন ধারণা করা হচ্ছে, অন্যান্যবারের তুলনায় এবছর ত্রিপুরেশ্বরী মন্দিরে ভিড় অনেক বেশী হবে৷
রেলওয়ে আধিকারীক জানিয়েছেন, প্রতিদিন আগরতলা স্টেশন থেকে যে ট্রেন উদয়পুর তা যথারীতি চলবে৷
এদিকে, ট্রায়াল রানের জন্য আগরতলা বাধারঘাট স্টেশন থেকে লামডিং গেল রাজধানী এক্সপ্রেস৷ এখন আবার আগরতলায় ফিরছে ট্রেইনটি৷ পূর্ব ঘোষণা অনুযায়ী লামডিং পর্যন্ত ট্রায়াল রানের উদ্দেশ্যে রওনা দেয় রাজধানী এক্সপ্রেস৷ তবে ১৯টি কোচের পরিবর্তে ১৪টি কোচ নিয়ে শুরু হয়েছে ট্রায়াল রান৷ উত্তর পূর্ব সীমান্ত রেলের বেশ কয়েকজন আধিকারিকও এই ট্রেইনে রয়েছেন৷ জানা গেছে, ট্রায়াল রান সফল হলেই যাত্রা শুরু করবে রাজধানী৷ এব্যাপারে পরিবহণ সচিব সমরজিৎ ভৌমিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান রাজধানী চলাচলের বিষয়ে রেল বোর্ডের তরফে এখনো কিছু জানানো হয়নি৷ রাজ্য সরকারের তরফে চিঠি পাঠানো হয়েছিল এ ব্যাপারে জানতে চেয়ে৷ কিন্তু রাজধানী চলাচলের সময় সূচির বিষয়ে সেখান থেকে চিঠির কোন জবাব এখনো আসেনি বলে উল্লেখ করেন ভৌমিক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top