News Flash

  • Home
  • Uncategorized
  • দীপাবলির আগে সশস্ত্রবাহিনী ও আধাসেনা জওয়ানদের স্যাটেলাইট ফোনে কল রেট কমাল কেন্দ্র
Image

দীপাবলির আগে সশস্ত্রবাহিনী ও আধাসেনা জওয়ানদের স্যাটেলাইট ফোনে কল রেট কমাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : দীপাবলির আগে সশস্ত্রবাহিনী ও আধাসেনা জওয়ানদের উপহার কেন্দ্রের। স্যাটেলাইট ফোনে কল রেট প্রতি মিনিটে পাঁচ টাকা থেকে কমিয়ে করা হল এক টাকা। বৃহস্পতিবার থেকে এই সুবিধা লাগু হবে| ফলে স্যাটেলাইট ফোনের মাধ্যমে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে কম খরচ হবে জওয়ানদের। দেশে এখন ২,৫০০টি স্যাটেলাইট ফোনের সংযোগ আছে। ২০০৯-১০ থেকে এই পরিষেবা শুরু হয়। প্রতি পাঁচ বছর অন্তর কল রেট বদলের কথা ছিল। তবে টেলিকম সচিব অরুণা সুন্দররাজন বলেছেন, সরকার কল রেট পাঁচ টাকার বদলে এক টাকা করবে। এর ফলে প্রতি বছর ৩-৪ কোটি টাকা ক্ষতি হবে। সেই ক্ষতি সরকার বহন করবে। দেশে ৫,০০০ স্যাটেলাইট ফোনের সংযোগ দেওয়া যেতে পারে। আরও সংযোগ যাতে দেওয়া যায়, সে জন্য প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রককে বিষয়টি জানানো হবে। আগে টাটা কমিউনিকেশনস স্যাটেলাইট ফোন পরিষেবা প্রদান করত। তবে এখন থেকে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এই পরিষেবা দেবে। স্যাটেলাইট ফোনে কল রেট প্রতি মিনিটে পাঁচ টাকা থেকে কমিয়ে করা হল এক টাকা। স্যাটেলাইট ফোন ব্যবহার করার জন্য তাঁদের কোনও মাসিক রেন্টালও দিতে হবে না। এতদিন রেন্টাল ছিল মাসে ৫০০ টাকা। টেলিকম মন্ত্রী মনোজ সিনহা এই ঘোষণা করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top