News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার তালিকায় শুনানী আজ শেষ, স্বচ্ছভাবেই হচ্ছে, বললেন এসডিএম
Image

ভোটার তালিকায় শুনানী আজ শেষ, স্বচ্ছভাবেই হচ্ছে, বললেন এসডিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ সদর মহকুমার বিধানসভা ভিত্তিক ভোটার তালিকায় দাবী ও আপত্তি সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গিয়েছে৷ ঘাত ও প্রতিঘাতের মধ্য দিয়ে সদর মহকুমা শাসকের কার্যালয়ে একপাক্ষিকভাবে কাজ সম্পন্ন করার অভিযোগ বিরোধীদের৷ সদর মহকুমার সমস্ত বিধানসভাগুলির দাবী আপত্তি গ্রহণ ১৮ই অক্টোবর শেষ করা হবে৷ সদর মহকুমা শাসক কার্যালয়ে বিজেপি কর্মী ও শাসক দলের সমর্থিতদের মধ্যে শুনানী নিয়ে লঙ্কাকান্ড সংগঠিত হয়েছে৷ ভোটার তালিকা সংশোধন, ফর্ম ৬,৭,৮ এর কাজ সহ যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে চূড়ান্ত পর্যায়ে জানিয়েছেন সদর  মহকুমা শাসক সমিত রায় চৌধুরী৷ নতুন ভোটার তালিকা প্রস্তুত করা,  নাম বাতিল করা, ভোট কেন্দ্রের রদ বদলের কাজ বি এল ও’রা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক সুমিত রায় চৌধুরী৷ ভোটার তালিকার শুনানী নিয়ে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়ে স্বচছ ভোটার তালিকা প্রস্তুত করতে নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা মেনে কাজ হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক সুমিত রায় চৌধুরী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top