News Flash

  • Home
  • Uncategorized
  • বহু সীমান্ত এলাকায় বেড়া সম্ভব হয়নি, পাচার বন্ধে হিমসিম খাচ্ছে বিএসএফ
Image

বহু সীমান্ত এলাকায় বেড়া সম্ভব হয়নি, পাচার বন্ধে হিমসিম খাচ্ছে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ এখনো রাজ্যের বহু সীমান্ত এলাকা কাঁটা তারের বেড়া দেওয়া সম্ভব হয়নি৷ ফলে,

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সঞ্জীব রঞ্জন ওঝা৷

ঐ সব এলাকা দিয়ে পাঁচার বাণিজ্য বন্ধ করতেও হিমসীম খেতে হচ্ছে সীমান্ত বাহিনীকে৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সরাসরি একথা না বললেও, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সঞ্জীব রঞ্জন ওঝা জানিয়েছেন, কাঁটা তার বিহীন সীমান্ত এলাকায় বহু সমস্যার মোকাবেলা করতে হচ্ছে৷ তাই, রাজ্য সরাকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে এই সমস্যার সমাধানে উদ্যোগ নিতে হবে৷
শ্রীওঝা এদিন বলেন, সারা রাজ্যে একুশ কিলোমিটার থেকে কিছু বেশি সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়া হয়নি৷ এর অধিকাংশটাই সোনামুড়ার মহকুমায়৷ বাদবাকি কিছু অংশ সাব্রুমে এবং রইস্যাবাড়ি এলাকায়, যেখানে কাঁটা তারের বেড়া বসানো হয়নি৷ অবশ্য রইস্যাবাড়িতে কাঁটা তারের বেড়া বসানোর কাজ চলছে৷ তিনি জানান, সীমান্ত এলাকা কাঁটা তারের বেড়া বিহীন হওয়ায় বহু সমস্যার মোকাবিলা করতে হচ্ছে৷ যতদিন না রাজ্যের বাকি অংশে কাঁটা তারের বেড়া দেওয়া সম্ভব হবে, ততদিন ঐসমস্ত সমস্যার মোকাবিলা করতে হবে৷ তিনি বলেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে যৌথভাবে এই সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগ নিতে হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top