News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রায়াল রানে রওয়ানা দিল রাজধানী এক্সপ্রেস
Image

ট্রায়াল রানে রওয়ানা দিল রাজধানী এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ ট্রায়াল রানে রওয়ানা দিয়েছে রাজধানী এক্সপ্রেস৷ মঙ্গলবার সন্ধ্যা ৭টায়

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী এক্সপ্রেস ধর্মনগর স্টেশনে পৌঁছার পর তোলা নিজস্ব ছবি৷

আগরতলা স্টেশন থেকে রেলের পদস্থ আধিকারিকদের নিয়ে ট্রায়াল রানের জন্য রওয়ানা দেয় রাজধানী এক্সপ্রেস৷ সম্ভবত গৌহাটি পর্যন্ত যাবে এক্সপ্রেসটি এবং তারপর আবার একই পথে আগরতলায় ফিরে আসবে৷ জানা গেছে, আগরতলা থেকে কুমারঘাট যেতে এদিন রাজধানী এক্সপ্রেসের সময় লেগেছে দেড় ঘন্টা এবং আড়াই ঘন্টায় ধর্মনগর পৌঁছেছে৷ এদিন ধর্মনগর স্টেশনে ৯টা ২২মিনিটে রাজধানী এক্সপ্রেস পৌঁছায়৷ তখন অনেকেই  স্টেশনে উপস্থিত ছিলেন রাজধানী এক্সপ্রেসকে কাছে থেকে দেখার জন্য৷ রেলের জনৈক আধিকারিক জানিয়েছেন, রাজধানী  এক্সপ্রেসের ট্রায়াল রান নির্বিঘ্নে সম্পন্ন হলে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে রওয়ানা দেবে দ্রুত গতি সম্পন্ন এই এক্সপ্রেসটি৷ রেল সূত্রে খবর, রাজধানী এক্সপ্রেসে বগি সংখ্যা বাড়ানো হতে পারে৷ এদিন ১৯টি বগি নিয়ে রাজধানী এক্সপ্রেস ট্রায়াল রান শুরু করেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top