News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর জেলাতেও চলছে দীপাবলি ব্যাপক প্রস্তুতি
Image

উত্তর জেলাতেও চলছে দীপাবলি ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৭ অক্টোবর৷৷ শহরের সাথে পাল্লা দিয়ে উত্তরের কদমতলা চুরাইবাড়ি ও আশপাশের এলাকাতে কালি পূজা৷ প্রায় ৩০টি ছোট বড় কালিপুজার প্রস্তুতি ও আলোর উৎসব দীপাবলির প্রতি ভক্ত প্রাণ নাগরীক৷ কোন ক্লাব উচু উচু পেন্ডেল বানিয়ে জনগনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে৷ আবার কোন ক্লাব বাস, বেত, ছন দিয়ে পেন্ডেল তৈরীর কাজ করছেন৷ কিন্তু গত বছরের তুলনায় এবছর আলোর উৎসবের আলোকিত করার জন্য কদমতলায় নবযুগ সংঘ ক্লাব ও কদমতলা চুরাইবাড়ি থানা গুলিতে বিশেষ করে বাহারী লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে৷ বাহারী লাইটিংএর ব্যবস্থা এসেছেন কলকাতার চন্দন নগরের শিল্পীরা ধর্মনগর, কুমারঘাটে দুর্গাপুজার সময় লাইটিং করে ছিলেন৷ তাঁর পর উনাদের সাথে যোগাযোগ করে কদমতলার জন্য আনা হয়েছে প্রথম বারের মত৷ কদমতলা নবযুগ সংঘ ক্লাব ৬ষ্ঠ বছরে পা দিয়েছে৷ কয়েক লক্ষ টাকার বাজেট হাতে নিয়েছেন ক্লাবের সদস্যরা৷ তার পাশাপাশি কদমতলার মৃত শিল্পীরাও ব্যস্ত সময়ের ভিতরে মুর্তি বানানোর জন্য৷ আজ পনেরো দিন যাবৎ চার জন মৃত শিল্পী দিন রাত পরিশ্রম করে সময়ের ভিতর মুর্ত্তি প্রস্তুত করার জন্য৷ প্রায় ৫০/৫৫ টি ছোট, বড় মুর্ত্তি তৈরী করছেন তারা৷ কিন্তু ফের, বাস, মার্টি সবই কিনে এনে দিনরাত পরিশ্রম করে মুর্ত্তি তৈরী করে তাহারা উচিৎ মূল্য পাচ্ছেন না বলে জানিয়েছে মৃত শিল্পীরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top