News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী দাঁড়িয়ে স্টেশনে, ট্রায়াল রান নিয়েই ধোঁয়াশা, আনুষ্ঠানিক যাত্রাও অনিশ্চিত
Image

রাজধানী দাঁড়িয়ে স্টেশনে, ট্রায়াল রান নিয়েই ধোঁয়াশা, আনুষ্ঠানিক যাত্রাও অনিশ্চিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ রাজধানী এক্সপ্রেসের ঝা চকচকে বগিগুলি দাঁড়িয়ে রয়েছে আগরতলা রেল স্টেশনে৷ রাজ্যবাসী প্রহর গুণছেন আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেসে দিল্লি কবে যাবেন৷ রেল সূত্রে জানা গেছে, আগামীকাল আগরতলা থেকে লামডিং পর্যন্ত রাজধানী এক্সপ্রেসের ট্রায়াল রান হতে পারে৷ তবে, এনিয়ে রীতিমত ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ সংবাদ লেখা পর্যন্ত আগরতলা রেলস্টেশনে মালিগাও পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের হেড কোয়ার্টার থেকে রাজধানী এক্সপ্রেসের ট্রায়াল রান সম্পর্কিত কোন বার্তা আসেনি৷ সূত্রের খবর, মালিগাওয়ে রেল কর্তারা এ বিষয়ে একাধিক বৈঠক করেছেন৷ তবে, আগামীকালই আগরতলা থেকে লামডিং পর্যন্ত রাজধানী এক্সপ্রেসের ট্রায়াল রান হওয়ার বিষয়ে বৈঠকে রেল কর্তারা ঐক্যমতে পৌঁছাননি৷ এদিকে, রাজধানী এক্সপ্রেসের ট্রায়াল রান না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে এর যাত্রা শুরু করা সম্ভব নয়৷ কারণ, ট্রায়াল রান সফলতার সাথে সম্পন্ন হলেই রাজধানী এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রায় সবুজ সংকেত মিলবে৷ সূত্র অনুসারে জানাগেছে, রাজধানী এক্সপ্রেসের ট্রায়াল রান সফলতার সাথে সম্পন্ন হওয়ার পর ৭-১০ দিনের মধ্যে আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বহু প্রতিক্ষিত দ্রুত গতির এই এক্সপ্রেসটি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top