News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে মহিলা ও শিশুসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু
Image

পৃথক স্থানে মহিলা ও শিশুসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ উদয়পুর/চড়িলাম, ১৬ অক্টোবর৷৷ রাজ্যের পৃথক স্থানে শিশু, মহিলা ও কিশোরী সহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ ঘটনাগুলির ঘটেছে সিপাহীজলা, দক্ষিণ জেলা ও গোমতী জেলায়৷ প্রতিটি ঘটনারই পুলিশ তদন্ত শুরু করেছে৷ বিলোনীয়ায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার হয়েছে৷ অন্যদিকে উদয়পুরে ঠাকুর ঘরে কিশোরীর ফাঁসিতে আত্মহত্যা করল৷ তাছাড়া বিশালগড়ে পুকুরের জলে উদ্ধার করা হয়েছে শিশুর মৃতদেহ এবং গোমতী নদীর জল থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ ব্যক্তির পঁচাগলা মৃতদেহ৷
সংবাদে প্রকাশ সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতেই ঘরের পিছনে এক মহিলার গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিহতের স্বামী স্থানীয় গঙ্গা মা মন্দিরের সেবায়েত৷ বাড়িতে এসে প্রথমে মৃতদেহটি দেখতে পায় ছেলে৷ তারপরই খবর দেওয়া হয় পুলিশকে৷ সংবাদে প্রকাশ, বিলোনীয়া থানার অধীন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা লক্ষ্মণ পাল সোমবার রাত আটটা নাগাদ বাজার থেকে বাড়িতে ফিরেন৷ ঘরের দরজা খোলা ছিল৷ কিন্তু, মাকে ডেকেও কোন সাড়া শব্দ না পেয়ে এদিক ওদিক খঁুজতে শুরু করেন৷ একসময় দেখতে পান ঘরের পেছনে মা মীরা পালের গলা কাটা মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার চেচামেচি শুরু করেন৷ আশেপাশের লোকজনও ছুটে আসেন৷ খবর দেওয়া হয় বিলোনীয়া থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশের আশঙ্কা কোন চোরের দল বাড়িতে ঢুকে হাত সাফাই করে যাওয়ার সময় মহিলার গলা কেটে হত্যা করা হয়৷ পুলিশের এই দাবির সত্যতা মিলেছে৷ মৃতার ছেলে জানিয়েছেন তাদের একটি গরু খঁুজে পাওয়া যাচ্ছে না৷
এদিকে, গোমতী জেলার আর কে পুর থানার অধীন মুড়াপাড়া এলাকায় এক কিশোরী নিজ বাড়িতে ঠাকুর ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তার নাম সম্পা মজুমদার৷ সে জামজুড়ি সুকলে নবম শ্রেণীতে পড়াশোনা করতে৷ সোমবার বিকাল তিনটা নাগাদ সে ঠাকুর ঘরে পুজা দিতে গিয়ে আত্মহত্যা করেছে৷ পরে বাড়ির লোকজন পুলিশকে জানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ কিশোরীর আত্মহত্যার ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
তাছাড়া গোমতী জেলার আর কে পুর থানার অধীন বনদোয়ার এলাকায় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে সোমবার৷ মৃত ব্যক্তির নাম সঞ্জিত সিং৷ তিনি গত বিশ্বকর্মা পূজার দিন স্থানীয় শ্মশানঘাটে গিয়েছিলেন মৃতদেহ সৎকারের জন্য৷ নদীতে স্নান করতে গিয়ে তিনি জলে তলিয়ে যান৷ পরে দমকল ও ডুবুরি তল্লাসী চালিয়েও তার কোন হদিশ পায়নি৷ সোমবার ঘটনাস্থল থেকে প্রায় দেড়শ মিটার দূরে সঞ্জিত সিংয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়৷
অন্যদিকে, বিশালগড় থানার অধীন পূর্ব গকুলনগর এলাকায় এক নাবালকের মৃত্যু হয়েছে জলে ডুবে৷ তার নাম অর্জুন দেবনাথ৷ বয়স সাত বছর৷ বাবার নাম রাখাল দেবনাথ৷ ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে তিনটি নাগাদ৷ জানা গিয়েছে গকুলনগরস্থিথ সিটিআই এর একটি পুকুরে অর্জুনের মৃতদেহ দেখতে পায় স্থানীয় জনগণ৷ তারপর এনডিআরএফ এর কর্মীরা শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ শিশুর পরিবারের লোকজন জানিয়েছেন সকাল থেকেই তার হদিশ পাওয়া যাচ্ছিল না৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top