News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী ও মানিক বিরোধী আন্দোলনের আহ্বান প্রদেশ কংগ্রেসের
Image

মোদী ও মানিক বিরোধী আন্দোলনের আহ্বান প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিদি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ বাম হঠাও, সাম্প্রদায়িক শক্তি বিজেপি রুখার ডাক দিয়ে আন্দোলনমুখী প্রদেশ কংগ্রেস৷ ২৬ শে অক্টোবর থেকে কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে ভোটের প্রাককালে দলের ক্ষয়িষ্ণু শক্তি পুনরুদ্বারে মাঠে নামছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা৷ দলীয় কর্মীদের অক্সিজেন যোগাতে শান্তিরবাজার, উদয়পুর সহ বেশ কয়েকটি এলাকায় সাংগঠনিক বৈঠক করেছেন পি সি সি সাধারণ সম্পাদক জয়দুল হুসেন, প্রদেশ মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক৷ শান্তিরবাজার কংগ্রেস ভবনে উপজাতি নেতা সহ কৃষক নেতাদের নিয়ে বৈঠকে আন্দোলনের রণনীতি চূড়ান্ত করেছেন৷ পি সি সি সাধারণ সম্পাদক জয়দুল হুসেন রাজ্যের কৃষকদের দূরাবস্থার জন্য মোদী ও মানিককে এক হাত নিয়েছেন৷ তাঁর অভিযোগ, মোদী  সরকার কৃষকদের ঋন ও মুকুব করেনি৷ ঋণ মুকব করেছে বিড়লা ও আদানিদের৷ রাজ্যে অশান্তি পাকাতে সাম্প্রদায়িক বিভাজনের অস্ত্র ব্যবহার করছেন বিজেপি৷ ২৫৬ বছর ধরে মানুষকে পাশে থাকার বুলি আওড়ে মানিক সরকার গোয়েবলসি শাসন শুরু করে দিয়েছেন বলেও সুর চড়িয়েছেন তিনি৷ ত্রিপুরার সচেতন জনগণ অতীতের তিক্ততা, প্রলোভন, প্ররোচনা ভুলে স্বমহিমায় কংগ্রেসের হাত শক্ত করবে বলে আত্মসন্তোষ ব্যক্ত করেছেন জয়দুল হুসেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top