News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউয়ের নিখোঁজ ছাত্র নাজিবের হদিশ পাচ্ছে না সিবিআইও
Image

জেএনইউয়ের নিখোঁজ ছাত্র নাজিবের হদিশ পাচ্ছে না সিবিআইও

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): একবছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন জেএনইউয়ের ছাত্র নাজিব আহমেদ। কয়েকজন সহপাঠীর সঙ্গে গোলমালের পরে নিখোঁজ হন নাজিব। এরপরে‌ ঘটনার শুরু করে দিল্লি পুলিশ।
তবে তদন্তে দিল্লি পুলিশের ভূমিকায় সন্তুষ্ট হয়নি হাইকোর্ট। এরপরে চলতি বছরের মে মাসে মামলাটি সিবিআইয়ের হাতে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, এরপরেও সিবিআই অন্ধকারে। এখনও পর্যন্ত নাজিবের কোনও হদিশ পায়নি সিবিআই। প্রসঙ্গত, জেএনইউয়ের বায়োটেকনোলজি বিভাগে এমএসসি পড়তেন নাজিব। থাকতেন বিশ্ববিদ্যালয়ের হস্টেলে।
সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশের সঙ্গে নাজিবের বচসা হয় সেইসময়ে। তারপর থেকেই নাজিবের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলেকে খুঁজে পাওয়ার জন্যে নাজিবের মা ফতিমা নাফিজ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। দিল্লি হাইকোর্ট নাজিবকে খুঁজে বের করার জন্যে পুলিশকে নির্দেশ দেয়। সেইসময়ে হাইকোর্ট মন্তব্য করে, রাজধানী থেকে জলজ্যান্ত একজন মানুষ এভাবে হাওয়ায় মিলিয়ে যেতে পারেন না। কিন্তু দিল্লি পুলিশ নাজিবের কোনও হদিশ দিতে পারেনি। এরপরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তবে সিবিআইও এখনও পর্যন্ত একইভাবে অন্ধকারে রয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top