News Flash

  • Home
  • Uncategorized
  • আব্দুল কালামের ৮৬তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

আব্দুল কালামের ৮৬তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): এপিজে আব্দুল কালামের ৮৬তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার টুইট করে তিনি বলেন, “আমাদের প্রিয় প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে আজ তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। তাঁর মহান ব্যক্তিত্ব লাখ লাখ মানুষের প্রেরণা। এদিন রাষ্ট্রপতি ভাবনে পালন করা হবে এপিজে আবদুল কালামের ৮৬ তম জন্মবার্ষিকী। সেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেখা করবেন কালামের পরিবারের লোকজনের সঙ্গে। উল্লেখ্য, ১৫ অক্টোবর, ১৯৩১ সাল। তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মেছিলেন আবুল পাকির জয়নুল আবদিন আবদুল কালাম। দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন থেকে পদ্মভূষণ, পদ্মবিভূষণ সবই ছিল তাঁর ঝুলিতে। ২০০২-এ তিনি ভারতের ১১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি থেকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, পরিচয় তাঁর অনেক। তবে যে পরিচয়ে তিনি বরাবর মানুষের কাছের তা হল একজন শিক্ষক। সারাজীবনে যখন যেখানে সুযোগ পেয়েছেন, মানুষকে কিছু না কিছু শিখিয়ে গিয়েছেন। শিক্ষক আবদুল কালাম সবসময় দেশবাসীর প্রেরণা। প্রধানমন্ত্রীর পাশাপাশি আবদুল কালামকে জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটে লেখেন, “কালমজি আমরা আপনাকে মিস করব।” জন্মবার্ষিকীতে কালামকে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহও।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top